এক্সপ্লোর

ডিআরএস নিয়ে এত নিখুঁত! আরও একবার দেখালেন ধোনি

নয়াদিল্লি:  ক্রিকেট মাঠে ডিসিসন রিভিউ সিস্টেম (ডিআরএস)  নেওয়ার ক্ষেত্রে অনেক সময়ই ভুল প্রমাণিত হওয়ার ঘটনা ঘটে। কিন্তু ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ডিআরএস-এর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে জুড়ি মেলা ভার। উইকেটের পিছনে থেকে প্রায় সব ক্ষেত্রেই নিখুঁতভাবে তিনি বলে দিতে পারেন, ডিআরএস নেওয়া যায় কিনা। গতকাল এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও একই ঘটনা ঘটল। ধোনির কথামতো রিভিউ নিয়ে সফল হল ভারতীয় দল। এজন্যই ধোনির প্রশংসা করে অনেকেই বলে থাকেন, ডিআরএস আসলে ডিসিসন রিভিউ সিস্টেম। যজুবেন্দ্র চাহলের একটা বল পাক ওপেনার ইমাম উল হকের প্যাডে লাগে। ধোনি সহ দলের খেলোয়াড়রা আউটের আবেদন জানান। আবেদন করলেও তেমন জোর ছিল না। আম্পায়ারও আউট দেননি। তখন ধোনি ডিআরএস নেওয়ার কথা বলেন। পুরো দল, এমনকি বোলার চাহলও সেভাবে আগ্রহী ছিলেন না। কিন্তু ধোনি অধিনায়ক  রোহিত শর্মাকে ডিআরএস নেওয়ার কথা বলেন। ধোনির কথামতো রোহিত রিভিউ চাইলেন। আর ঘটনার ৩০ সেকেন্ড পর সবাই ধোনির রিভিউ নেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ হলেন। রিভিউতে আউট ঘোষণা করা হল ব্যাটসম্যানকে। এভাবে গতকালের ম্যাচের প্রথম উইকেট পায় ভারতীয় দল। কার্যত সবার মতের বিরুদ্ধে গিয়ে রিভিউ নিয়ে এই সাফল্যের পর ধোনির প্রতিক্রিয়া জায়ান্ট স্ক্রিনে দেখা গিয়েছে। সেটা কী রকম? একেবারে উচ্ছ্বাসহীন শান্ত সংযত ভঙ্গী। মুখের ভাবটা যেন বলে দিচ্ছে, এ আর এমন কী!

সেরা শিরোনাম

IND vs WI: রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
Ranji Trophy Exclusive: বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
AB De Villiers: ৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
Delhi Protest: 'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget