এক্সপ্লোর

আমার জন্য যা করেছ কখনও ভুলব না, সৌরভ ধন্যবাদ জানালেন বন্ধু জয়দীপকে

গত শনিবার আচমকা অসুস্থ হয়ে উডল্যান্ডসে ভর্তি হন সৌরভ। জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি।

  কলকাতা: হৃদরোগে আক্রান্ত হওয়া থেকে হাসপাতাল থেকে মুক্তি পাওয়া- এই সঙ্কটজনক সময়ে তাঁর পাশে থাকার জন্য ছোটবেলার বন্ধু ও রাজ্যের প্রাক্তন ক্রিকেটার জয়দীপ মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গতকালই উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিসিসিআই সভাপতি। এরপরই ইনস্টাগ্রামে দীর্ঘদিনের বন্ধু জয়দীপকে কৃতজ্ঞতা জানিয়েছেন সৌরভ। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসক ও অচিকিৎসক কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রাক্তন ভারত অধিনায়ক। ইনস্টাগ্রামে এ রাজ্যের হয়ে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে ক্রিকেট খেলা জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, গত ৫ দিনে জয়দীপ তাঁর জন্য যা করেছেন, তা তিনি জীবনে ভুলবেন না। জয়দীপকে তিনি গত ৪০ বছর ধরে চেনেন, এই সম্পর্ক এখন আর শুধু পারিবারিক স্তরে সীমাবদ্ধ নেই। সৌরভ লিখেছেন।
হাসপাতাল থেকে বেরিয়ে সৌরভ বলেন, এখানকার চিকিৎসকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি একদম ভাল আছি। হোপফুলি, আই উইল বি রেডি টু ফ্লাই সুন। উডল্যান্ডস হাসপাতাল জানিয়েছে, সৌরভের স্বাস্থ্যের দিকে এখন থেকে নিয়মিত নজর রাখবে তারা, দরকার বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গত শনিবার আচমকা অসুস্থ হয়ে উডল্যান্ডসে ভর্তি হন সৌরভ। জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপরই হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। বুধবার উডল্যান্ডস হাসপাতাল থেকে জানানো হয়, বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হবে সৌরভকে। বুধবারই তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল কিন্তু সৌরভ তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও কন্যা সানাকে জানান, আর একটা দিন হাসপাতালে থেকে যেতে চান তিনি। মঙ্গলবার উডল্যান্ডসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও চিকিৎসক রূপালি বসু বলেন, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরেও প্রতিদিনের নিয়মে প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থার দিকে নজর রাখা হবে। রূপালি বসু জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ৪৮ বছর বয়সী সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার দ্বিতীয় পর্ব শুরু হবে।  

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget