এক্সপ্লোর

আগামী বছর অবসর নিয়ে সিদ্ধান্ত, জানালেন যুবরাজ

নয়াদিল্লি: ভারতীয় দলের তারকা ক্রিকেটার যুবরাজ সিংহ তাঁর অবসর নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। যদিও ক্রিকেট থেকে অবসরের দিন ঘোষণা করেননি ২০১১-র বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। কিন্তু যুবি জানিয়েছেন, ২০১৯-র পর নিজের কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে চলতি আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের ব্যাটসম্যান যুবরাজ বলেছেন, আমি আগামী বছরের শেষের দিকে অবসর নিয়ে সিদ্ধান্ত নেব। সবাইকেই তো কখনও না কখনও সিদ্ধান্ত নিতেই হয়। আমি ২০০০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। প্রায় ১৭-১৮ বছর হয়ে গেল। এ জন্য ২০১৯-র শেষের দিকেই অবশ্যই সিদ্ধান্ত নেব। চলতি আইপিএলে ব্যাট হাতে চেনা ছন্দে দেখা যায়নি এই বাঁহাতি ব্যাটসম্যানকে। পাঁচটি ম্যাচে মাত্র ৩২ রান করেছেন। তবে তাঁর কাছ থেকে আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা রয়েছে। ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে স্টাইলিশ ক্রিকেটার যুবি। দীর্ঘ ১৮ বছরের কেরিয়ারে দেশকে অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি। ২০০৭-র টি ২০ বিশ্বকাপ এবং ২০১১-র একদিনের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। দুটি টুর্নামেন্টেই তাঁর পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট অনুরাগীদের মনে অমলিন। ২০০৭-র বিশ্বকাপে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর চোখধাঁধানো ইনিংস ভারতকে কার্যত এক তরফা জয় এনে দিয়েছিল। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের একটি ওভারে ছয়টি ছক্কা মারেন তিনি। ২০১১-র বিশ্বকাপে ক্যানসার আক্রান্ত হয়েও ব্যাট ও বলে দুরন্ত পারফর্ম করেন তিনি। বিশ্বকাপের পরই তাঁর ক্যানসার ধরা পড়ে। ভারতের হয়ে ২০৪ ওয়ানডে, ৫৮ টি২০ এবং ৪০ টেস্ট খেলেছেন। এই তিন ফরম্যাটে তাঁর রান যথাক্রমে ৮৭০১, ১১৭৭ এবং ১৯০০। তাঁর মোট শতরানের সংখ্যা ১৭।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget