এক্সপ্লোর

অলিম্পিকের পদক জিততে আরও খাটব: দীপা

নয়াদিল্লি:  দেশের প্রথম মহিলা জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকের যোগ্যতা অর্জন করে ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। এবার লক্ষ্য অলিম্পিকে পদক-জয়। এখন সেই স্বপ্নকেই স্বার্থক করতে মগ্ন দীপা কর্মকার। রিও গেমসে পদক জিতে অলিম্পিকের টিকিট হাতে পেয়ে সম্প্রতি দেশে ফিরেছেন দীপা। আগামী অগাস্ট মাসে এই শহরেই বসছে অলিম্পিকের আসর। তার আগে ভীষণ আশাবাদী শোনাল দীপাকে। জানালেন নিজের স্বপের কথা। ২২ বছরের দীপা বলেন, প্রথম যেদিন থেকে জিমন্যাস্টিক্স শুরু করেছি, সেদিন থেকেই অলিম্পিককে মাথায় রেখেছি। আমি সবসময় অলিম্পিকে অংশগ্রহণ করে দেশকে পদক দেওয়ার স্বপ্ন দেখে এসেছি। এখন সেই স্বপ্নপূরণের সুযোগ এসেছে আমার কাছে। তিনি আরও জানান, অলিম্পিকে পদক জেতার জন্য তিনি আরও বেশি করে পরিশ্রম ও অনুশীলন করবেন। বলেন, (অলিম্পিকে পদক জিতে) আরও ইতিহাস রচনা করতে চাই। সেটাই আমার লক্ষ্য। আর তা পূরণ করতে আমি কোনও কসুর করব না। তবে, অলিম্পিকের ছাড়পত্র পাওয়াটা এত সহজে হাতে আসেনি দীপার। ত্রিপুরার মেয়ে দীপা বলেন, গত নভেম্বরেই আমি যোগ্যতা অর্জন করতে চেয়েছিলাম। কিন্তু, বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমি প্রথম তিনজনের মধ্যে শেষ করতে পারিনি। আমি পঞ্চম স্থানে এসেছিলাম। তাই রিও-র চ্যাম্পিয়নশিপ আমার কাছে শেষ সুযোগ ছিল। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে আমি খুশী। অলিম্পিকের আর্টিস্টিক জিমন্যাস্টিক্স বিভাগের জন্য যোগ্যতা অর্জন করেছেন দীপা। তাঁর স্কোর ছিল ৫২.৬৯৮। তিনিই দেশের প্রথম মহিলা যিনি জিমন্যাস্টিক্সে অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করবেন। এছাড়া গত ৫২ বছরে এই প্রথম কোনও ভারতীয় জিমন্যাস্ট অলিম্পিকে অংশ নেবেন। প্রসঙ্গত,  ১৯৬৪ সালে শেষবার অলিম্পিকে ভারতীয় জিমন্যাস্টদের দেখা গিয়েছিল। তবে, এসবের মধ্যেও নিজেকে তারকা বলে ভাবতে রাজি নন দীপা। তিনি যোগ করেন, অলিম্পিকের প্রস্তুতির জন্য এদেশে পরিকাঠামোর গুণগত মান ভাল। তিনি  জানান, এখানে ফোম পিট রয়েছে। পাশাপাশি, তাঁর সুবিধার্থে নতুন স্প্রিংবোর্ডও আসছে। এখন অলিম্পিকের স্বপ্নেই মগ্ন দীপা..।  

সেরা শিরোনাম

Bhuvneshwar Kumar: 'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
IFA Shield 2026: ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
Ronaldo On Messi: 'লিও, এত বছর ধরে...', মেসির সোশ্য়াল পোস্টে আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানোর, কী লিখলেন?
'লিও, এত বছর ধরে...', মেসির সোশ্য়াল পোস্টে আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানোর, কী লিখলেন?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget