এক্সপ্লোর

পুরস্কারের মঞ্চেই হীরের আংটি দিয়ে চিনা ডাইভারকে বিয়ের প্রস্তাব প্রেমিকের

রিও ডি জেনেইরো: অলিম্পিকের আসরে গিয়েছিলেন পদক জিতে দেশের সম্মান বাড়ানোর লক্ষ্যে। পদকও পেলেন। কিন্তু তারপরেই অভাবনীয়ভাবে বিয়ের প্রস্তাব পেলেন চিনা সাঁতারু হি জি। তাঁর সতীর্থ কিন কাই সবার সামনে হাঁটু গেড়ে বসে হীরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিলেন জি-কে। টেলিভিশনের মাধ্যমে এই দৃশ্য সারা বিশ্বে সম্প্রচারিত হল।   ডাইভিংয়ে তিন মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে রুপো পেয়েছেন জি। পদক নেওয়ার পর পুরস্কার প্রদানের মঞ্চেই তিনি বিয়ের প্রস্তাব পেলেন। হীরের আংটি ছাড়াও জি-কে লাল গোলাপও উপহার দিয়েছেন কিন।   এই ঘটনায় একইসঙ্গে হতবাক এবং আবেগতাড়িত হয়ে পড়েন জি। তিনি বলেছেন, ‘আমরা ৬ বছরেরও বেশি সময় ধরে প্রেম করছি। আমি জানতাম না কিন আজই আমাকে বিয়ের প্রস্তাব দেবে। এত তাড়াতাড়ি বিয়ে করারও কোনও পরিকল্পনা ছিল না আমার। কিন্তু পোডিয়ামে কিন আমাকে অনেক কিছু বলল। ও অনেক প্রতিশ্রুতি দিয়েছে। তবে আমার যেটা সবচেয়ে ভাল লেগেছে সেটা হল, ও এমন একজন মানুষ যাকে আমি সারাজীবন বিশ্বাস করতে পারি। ওর উপর ভরসা করা যায়।’   কিন নিজেও এবারের অলিম্পিকে পদক পেয়েছেন। পুরুষদের তিন মিটার সিংক্রোনাইজড স্প্রিংবোর্ডে ব্রোঞ্জ পেয়েছেন কিন। তবে সবচেয়ে বড় পুরস্কার জি-র বিয়েতে রাজি হওয়া। সেই পুরস্কার নিয়ে খুশি মনে দেশে ফিরবেন কিন।   এবারের অলিম্পিকে এই নিয়ে দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনা দেখা গেল। এর আগে ব্রাজিলের রাগবি খেলোয়াড় ইসাদোরা সেরুলো তাঁর বান্ধবী মারজোরি এনিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তিনি অবশ্য হীরের আংটি দেননি। একটি সোনালী রিবনকেই আংটির মতো পাকিয়ে মারজোরির আঙুলে পরিয়ে দিয়েছিলেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR: নারাইন কোথায়? আইপিএলে খেলবেন না? বড় বিবৃতি কেকেআরের
নারাইন কোথায়? আইপিএলে খেলবেন না? বড় বিবৃতি কেকেআরের
IPL 2026: আকাশ দীপের বিকল্প খুঁজে নিল কেকেআর, দলে যোগ দিলেন বাঁ-হাতি ফাস্ট বোলার
আকাশ দীপের বিকল্প খুঁজে নিল কেকেআর, দলে যোগ দিলেন বাঁ-হাতি ফাস্ট বোলার
Yash Dayal: যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, আইপিএলের আগেই ছেঁটে ফেলা হল...
যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, আইপিএলের আগেই ছেঁটে ফেলা হল...
KKR: গ্রেফতার হওয়া সাংসদের ছেলেই আইপিএলে ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছেন নাইটদের
গ্রেফতার হওয়া সাংসদের ছেলেই আইপিএলে ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছেন নাইটদের

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
LPG Cylinder Booking : LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Health : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Donald Trump : 'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
Gold Buying Tips : হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
Stock To Watch : আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
Embed widget