এক্সপ্লোর

Wimbledon 2023: উইম্বলডনে জোকার-রাজ অব্যাহত, রেকর্ড ৩৫তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন নোভাক

Novak Djokovic: 'ওপেন ইরা'তে সর্বাধিক ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জেতার থেকে আর মাত্র একধাপ দূরে রয়েছেন নোভাক জকোভিচ।

লন্ডন: টুর্নামেন্ট শুরুর আগে থেকেই তাঁকে ফেভারিট হিসাবে গণ্য করা হচ্ছিল। নোভাক জকোভিচ (Novak Djokovic) শুক্রবার, ১৪ জুলাই, অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে প্রমাণ করে দিলেন কেন তাঁকে বিশেষজ্ঞদের অধিকাংশ এ বারের উইম্বলডন (Winbledon 2023) জয়ের সবথেকে বড় দাবিদার বলে মনে করছেন। সেমিফাইনালে ইয়ানিক সিনারকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে পৌঁছে গেলেন নাগাড়ে নিজের পঞ্চম উইম্বলডন ফাইনালে। ২১ বছর বয়সি সিনারকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৪) স্কোরলাইনে, স্ট্রেট গেমে হারান জকোভিচ।

ম্যাচে শুরুতেই দুই সেটে সিনারের সার্ভিস ব্রেক করতে সক্ষম হন জকোভিচ। সিনারকে লড়াই করার তেমন কোনও সুযোগই দেননি সার্বিয়ান। তৃতীয় সেটে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেন বটে, তরুণ তুর্কি, তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। সেট টাই ব্রেকার পর্যন্ত গড়ায় এই যা। জকোভিচ অবশ্য গোটা বছর জুড়েই টাই ব্রেকারে অপ্রতিরোধ্য। এদিনও তাই হল। ১-৩ পিছিয়ে পড়েও শেষ সাত পয়েন্টের মধ্যে ছয়টি জিতে তৃতীয় সেট ও ম্যাচ জিতে নেন রেকর্ড স্ল্যাম খেতাবজয়ী পুরুষ তারকা।

এদিন উইম্বলডনের ফাইনালে পৌঁছেই তিনি একাধিক রেকর্ড ভেঙে ফেললেন এবং আরও একগুচ্ছ রেকর্ড ভাঙার সুযোগ তৈরি করলেন। সিনারের বিরুদ্ধে জয় মিলিয়ে সেন্টার কোর্টে টানা ৪৫টি ম্যাচ জিতে নিলেন। ঐতিহ্যবাহী কোর্টের ১০১ বছরের ইতিহাসে নাগাড়ে এত জয় এই কোর্টে আর কোনও টেনিস খেলোয়াড় পাননি। এটি জকোভিচের কেরিয়ারের ৩৫তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। না পুরুষ, না মহিলা, 'ওপেন ইরা'তে আর কোনও খেলোয়াড়ের এতগুলি স্ল্যাম ফাইনাল খেলার কৃতিত্ব নেই।

এই নিয়ে জকোভিচ নবম উইম্বলডন ফাইনালে পৌঁছলেন। একমাত্র রজার ফেডারারই 'জোকার'-এর থেকে অধিকবার ঘাসের কোর্টের স্ল্যাম ফাইনালে নেমেছেন। ফাইনালে দানিল মেদভেদেভ ও কার্লোস আলকারাজের সেমিফাইনাল ম্যাচের জয়ী তারকার মুখোমুখি হবেন জকোভিচ। ফাইনাল জিততে পারলেই নিজের কেরিয়ারের অষ্টম উইম্বলডন জিতে নেবেন সার্বিয়ান তারকা। সেক্ষেত্রে তিনি রজার ফেডেরারের সর্বাধিকবার উইম্বলডন জয়ের কৃতিত্বে ভাগ বসাবেন। সব মিলিয়ে সেক্ষেত্রে তাঁর ২৪টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব হয়ে যাবে, যা 'ওপেন ইরা'য় যে কোনও টেনিস খেলোয়াড়ের জন্য সর্বকালের সর্বোচ্চ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget