এক্সপ্লোর

Novak Djokovic Wins Wimbledon : অপ্রতিরোধ্য ! প্রথম সেটে হেরেও কামব্যাক, ফের উইম্বলডন জয় জোকারের

Wimbledon Title : কেরিয়ারের ২১তম গ্র্যান্ডস্লাম জোকারের। তাঁর সামনে এখন শুধু নাদাল।

লন্ডন : অপ্রতিরোধ্য ! ফের উইম্বলডন (Wimbledon Title) জয় নোভাক জকোভিচের (Novak Djokovic)। চার সেটের ম্যাচে অস্ট্রেলিয়ার নিক কিরিয়স-কে পরাস্ত করলেন জোকার। এই জয়ের সঙ্গে সঙ্গে কেরিয়ারের সপ্তম উইম্বলডন খেতাব জিতে নিলেন নোভাক।

আজ ফাইনালে প্রথম সেটে হেরে গিয়েও প্রত্যাবর্তন করেন এই কিংবদন্তি। জকোভিচের পক্ষে ফলাফল- ৪-৬,৬-৩,৬-৪ ও ৭-৬। এটা কেরিয়ারের ২১তম গ্র্যান্ডস্লাম জোকারের। তাঁর সামনে এখন শুধু নাদাল। যাঁর ঝুলিতে রয়েছে ২২টি গ্র্যান্ডস্লাম। তবে, রজার ফেডেরারে থেকে একটি টাইটেল বেশি জোকারের।

আরও পড়ুন ; 'চলো নাইটক্লাবে যাই', উইম্বলডন ফাইনালের আগে ভাইরাল জকোভিচ-কিরিয়সের কথোপকথন

ফের একবার আভিজাত্য-গরিমায় পূর্ণ গ্র্যান্ডস্লাম জিতে শুভেচ্ছার বন্যায় ভাসছেন জোকার। জয়ের পর উচ্ছ্বসিত কিংবদন্তি বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। এই টুর্নামেন্ট আর ট্রফি আমার কাছে কী তা বলে বোঝাতে পারব না। এটা সবসময়ই আমার হৃদয়ের কাছে ছিল ও থাকবে।

তবে জয়ের পরেও নিজের প্রতিদ্বন্দ্বীকে দরাজ সার্টিফিকেট দিতো ভোলেননি জোকার। তিনি বলেন, তুমি প্রমাণ করেছ যে তুমি এই সার্ফেসের যোগ্য। তোমাকে শুভেচ্ছা জানাই।

পাল্টা জকোভিচকেও প্রশংসায় ভরিয়ে দেন কিরিয়স। বলেন, নোভাক ও তাঁর দলকে অভিনন্দন। তুমি এই চ্যাম্পিয়নশিপ এতবার জিতেছ যে ক'বার তা আমিও জানি না। তবে, এই ফলাফলে আমি খুশি। হয়তো, আবার কখনো এখানে আসব। কিন্তু, সে সম্বন্ধে এর বেশি এখনই কিছু জানি না। 

উইম্বলডন আর জকোভিচ-কার্যত সমার্থক হয়ে উঠেছে। ২০১৭ সাল থেকে এই টুর্নামেন্টে টানা সাফল্য দেখছেন জোকার। তবে, এই উইম্বলডনে এটা ছিল তৃতীয় ম্যাচ যেখানে জকোভিচ প্রথম সেটে হেরে যান। পরে প্রত্যাবর্তন করেন। এদিকে জয়ের পর নোভাককে ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন অপর এক কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি লিখেছেন, টানা চার বার উইম্বলডন কোনও ছোটখাট ব্যাপার নয়। ফোকাস আর ধারাবাহিকতা- এই খেলার হলমার্ক হয়ে রয়েছে বছরের পর বছর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Roberto Mancini: সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
Joshua Kushner: বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?

ভিডিও

Suvendu Adhikari | ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন', পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum Money Recovery | টুলু মণ্ডলের একটি টোল গেটের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার মণ্ডল
Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?
Birbhum News | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP ANANDA LIVE
Kalyan Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget