এক্সপ্লোর

Wimbledon 2023: উইম্বলডনের প্রথম রাউন্ডে সহজ জয় জকোভিচ, সিয়নটেকের

Wimbledon: অন্যদিকে বিশ্বের ১ নম্বর মহিলা টেনিস তারকা ইগা সিয়নটেক। চিনের প্রতিদ্বন্দ্বী ঝু লিনের বিরুদ্ধএ ৬-১, ৬-৩ সেটে জিতে নিলেন পোল্যান্ডের টেনিস সুন্দরী।

লন্ডন: ঠিক যেখানে শেষ করেছিলেন ফরাসি ওপেন, যেন সেখান থেকেই শুরু করলেন। উইম্বলডনে প্রথম রাউন্ডের ম্য়াচে সহজেই জয় ছিনিয়ে নিলেন নোভাক জকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা প্রথম রাউন্ডের ম্যাচে হারিয়ে দিলেন পেদ্রো ক্যাচিন। খেলার ফল জোকারের পক্ষে ৬-৩, ৬-৩, ৭-৬ (৪)। ২ ঘণ্টা ১১ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন ২৩ গ্র্যান্ডস্লাম জয়ের মালিক। এদিন খেলার শুরুতেই বৃষ্টির জন্য ৭০ মিনিট দেরি হয়। 

অন্যদিকে বিশ্বের ১ নম্বর মহিলা টেনিস তারকা ইগা সিয়নটেক। চিনের প্রতিদ্বন্দ্বী ঝু লিনের বিরুদ্ধএ ৬-১, ৬-৩ সেটে জিতে নিলেন পোল্যান্ডের টেনিস সুন্দরী। এর আগে ২০২০, ২০২২ ও ২০২৩ সালে ফরাসি ওপেন খেতাব জিতেছেন ইগা। এখনও পর্যন্ত ঝুলিতে নেই কোনও উইম্বলডন খেতাব। প্রথমবার ঘাসের কোর্টে ট্রফি জিততে মরিয়া ইগা। 

চলতি বছরের তৃতীয় মেজর টুর্নামেন্টে খেলতে নেমেছেন জকোভিচ। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ও ওপেন ও কিছুদিন আগে ফরাসি ওপেন চ্য়াম্পিয়ন হয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। এক ক্যালেন্ডার বর্ষে সবগুলো গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়ার হাতছানি রয়েছে জোকারের সামনে। এর আগে ২০২১ সালে এমন বিরল নজির গড়ার হাতছানি ছিল তাঁর সামনে। কিন্তু সেবার ফাইনালে ইউ এস ওপেনের ফাইনালে হেরে যেতে হয় ৩৬ বছরের টেনিস তারকাকে। ম্যাচের শেষে জোকার বলেন, ''উইম্বলডনের থেকে ভাল জায়গা আর হয় না। ইতিহাস এবং ঐতিহ্যের মিলন হয় এখানে। এর আগেও আমি বার বার বলেছি। আমার স্বপ্ন ছিল উইম্বলডনে খেলতে আসা এবং জেতা। সেই স্বপ্ন ২০১১ সালেই পূরণ হয়ে গিয়েছে। প্রতি বছর আমি ফিরে আসি সেই স্বাদ ফিরে পেতে। সার্বিয়ার সেই ছোট ছেলেটার জন্য ফিরে আসি, যে স্বপ্ন দেখেছিল উইম্বলডন জিতবে। আমি কখনও কোনও ম্যাচ, কোনও সেট সহজ ভাবে নিই না। প্রতিটা মুহূর্তে লড়াই করি। আমি ভাগ্যবান যে, এ বারেও আসতে পেরেছি।''

পুরুষদের সিঙ্গলসে জয় পেলেন ক্যাসপার রুড। তিনি প্রতিযোগিতার চতুর্থ বাছাই। দ্বিতীয় সেট খুঁইয়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন রুড। তিনি ফ্রান্সের লরেন্ট লোকোলির বিরুদ্ধে ২ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াই শেষে ৬-১, ৫-৭, ৬-৪, ৬-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেন। 

বিশ্বের ১৯ নম্বর প্লেয়ার তথা দুবারের গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কা ৬-৪, ৫-৭, ৬-৪ ব্যবধানে হারালেন চিনের ইউ ইউয়ানকে। বিশ্বের পাঁচ নম্বর ক্যারোলিন গার্সিয়া ৬-৪, ৬-৩ সেটে হারিয়েছেন কেটি ভলিনেটসকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget