এক্সপ্লোর

২০০৪-র পাকিস্তান সফরের আগে ভারতীয় ক্রিকেট দলকে বলেছিলেন বাজপেয়ী, ‘হৃদয় জিতে এসো’

নয়াদিল্লি:  ২০০৪-এ  দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের বরফ গলানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তাঁর ঐকান্তিক প্রয়াসেই ভারতীয় দল গিয়েছিল পাকিস্তান সফরে। পাকিস্তান রওনা হওয়ার আগে বাজপেয়ী ভারতীয় দলকে মন্ত্র দিয়েছিলেন, শুধু ম্যাচই নয়, মন জয় করে এসো। প্রয়াত বাজপেয়ীর  সেই ভূমিকার কথা স্মরণ করে এ কথা জানিয়েছেন তত্কালীন টিম ম্যানেজার রত্নাকর শেট্টি। উল্লেখ্য, ১৯ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় দল। রত্নাকর শেট্টি বলেছেন, পাকিস্তান রওনা হওয়ার আগে ভারতীয় দলের সদস্যরা বাজপেয়ীর  সঙ্গে দেখা করেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্কের উন্নতিতে আগ্রহী ছিলেন এবং এক্ষেত্রে ক্রিকেটকে একটা উপায় বলে মনে করতেন। তত্কালীন বাজপেয়ী সরকারের অনুমোদন পাওয়ার পর বিসিসিআই পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। সেই দলের ম্যানেজার রত্নাকর শেট্টি বলেছেন, 'পাকিস্তান রওনা দেওয়ার আগে পিএমও-র থেকে একটা বার্তা পাই।তাতে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী দলের সদস্যদের সঙ্গে দেখা করতে চান। প্রায় এক ঘন্টা দলের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছিলেন বাজপেয়ী। দলের প্রত্যেক সদস্যের সঙ্গেই কথা বলেছিলেন তিনি'। সেদিনের সাক্ষাতের স্মৃতিচারণ করে রত্নাকর শেট্টি বলেছেন, 'বাগানে নেভি ব্যান্ডে দেশাত্মবোধক গান চলছিল। আমরা আমাদের  সবার স্বাক্ষর করা একটা ব্যাট তাঁকে উপহার দিয়েছিলাম। তিনিও আমাদের একটা ব্যাট উপহার দিয়েছিলেন। সঙ্গে বার্তা-খেলাই নয়, মন জিতে আসুন, শুভকামনা'। প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। দলের সদস্যদের হৃদয় দিয়ে খেলা দরকার। শেট্টি বলেছেন, সাক্ষাতের পর যখন ভারতীয় দলের সদস্যরা বেরিয়ে যাচ্ছিলেন, তখন বাজপেয়ী তাঁদের  'হম হোঙ্গে কাম ইয়াব' গানও শোনার পরামর্শ দিয়েছিলেন। প্রাক্তন টিম ম্যানেজার বলেছেন, 'সফরের আগে নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখতে আমাকে পাকিস্তানে গিয়েছিলাম। সেখানে করাচির লোকজনকে বাজপেয়ীর ছবি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। এ কথা আমি তাঁকে জানিয়েছিলাম'। ভারতীয় দল ওই সফরে টেস্ট সিরিজ ২-১ এবং একদিনের সিরিজ ৩-২ জিতে নিয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget