এক্সপ্লোর

ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

কলকাতা: ক্রিকেটের নন্দন কাননে বিশ্ব-ক্রিকেটে ক্যালিপ্সোর পুনরুত্থান! ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ওয়েস্ট ইন্ডিজ৷ এই জয় নিয়ে চলতি বছরে বিশ্বকাপ জয়ের ত্রিমুকুট সম্পন্ন করল ক্যারিবিয়ানরা! টানটান উত্তেজনায় ভরা ফাইনালে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১৯ রান। ওভারের প্রথম চারটি বলে চারটে বিশাল ছক্কা মেরে এই বিশ্বকাপের নতুন নায়ক হয়ে উঠলেন কার্লোস ব্রেথওয়েট। রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে প্রথম ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। শুরু থেকেই নড়বড়ে ইংরেজ ইনিংস৷ ফের স্যামুয়েল বদরির ভেল্কি৷ কোনও রান না করেই ফেরেন রয়৷ রাসেলের বলে ফেরেন হেলস৷ উইকেটে বেশিক্ষণ টেকেন নি অধিনায়ক মর্গ্যান৷ কিন্তু, ইংল্যান্ড ঘুরে দাঁড়াল রুট আর বাটলারের হাত ধরে৷ রুটের ৫৪ ও বাটলারের দুরন্ত ৩৬ এর ওপর ভর করেই কাটে প্রাথমিক বিপর্যয়৷ দু’জনে প্যাভিলিয়নে ফেরার পর উইলির ২১ রানের ক্যামিওয় ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ তোলে ইংল্যান্ড৷ জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপেও ধস৷ পরপর চার্লস ও গেইলকে তুলে নেন রুট৷ ২৫ রানে ফেরেন ব্র্যাভো৷ তবে, একা কুম্ভ হয়ে ক্যারিবিয়ান ইনিংসের হাল ধরেন মার্লন স্যামুয়েলস্। দিনের শেষে ৬৬ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য দিকে পরপর উইকেট পড়লেও, স্যামুয়েলস্ অবিচল ছিলেন। শেষ ওভারের প্রথম চার বলে চারটি বিশাল ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেওয়া ব্রেথওয়েট ম্যাচের হিরো হলেও, নেপথ্য নায়ক কিন্তু স্যামুয়েলস্ই।  ব্রেথওয়েট এদিন মাত্র ১০ বলে ৩৪ রান করেন। ১৯ ওভার পর্যন্ত ইংল্যান্ডের মনে যে আশা ছিল, শেষ ওভারে বেন স্টোকসকে যে ভাবে অবলীলাক্রমে ছক্কা মারলেন, তাতে ইংরেজদের স্বপ্নের অপমৃত্যু হয়েছে বললেও কম বলা হয়। এই জয়ের ফলে চলতি বছর বিশ্বকাপ জয়ের ত্রিমুকুট জিতল ক্যারিবিয়ান শিবির। পুরুষ টি-২০ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি, এদিনই একই মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে মহিলা টি-২০ বিশ্বকাপ প্রথমবার জেতে ওয়েস্ট ইন্ডিজের প্রমীলা বাহিনী। তাছাড়া, এবছরই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে, ক্যারিবিয়ান ক্রিকেটের স্বর্ণযুগ ফের ফিরে এল বলে! [embed]https://twitter.com/sachin_rt/status/716679586772193280[/embed] [embed]https://twitter.com/YUVSTRONG12/status/716674523211239425[/embed]

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget