এক্সপ্লোর

Nadal On Federer: '..এমন দিন আসবে কখনও ভাবিনি', রজারকে কী বললেন নাদাল?

Rafael Nadal On Roger Federer: রজার ফেডেরারের অবসরের সিদ্ধান্তে আবেগপ্রবণ হয়ে পড়লেন রাফায়েল নাদাল। ইনস্টাগ্রামে ২ জনের অনেকগুলো ছবিও পোস্ট করেছেন নাদাল। 

মাদ্রিদ: টেনিস বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ২ চরিত্র। দীর্ঘ কয়েক বছরের বন্ধুত্ব। কোর্টের ভেতর তাঁদের প্রতিদ্বন্দ্বীতাও আলাদা মাত্রা যোগ করে। রজার ফেডেরার ও রাফায়েল নাদাল (Rafael Nadal)। কোর্টে যতই দ্বন্দ্ব থাকুক, কোর্টের বাইরে একে অপরের প্রতি সম্মান ও ভালবাসা বারবার দেখা গিয়েছে। এবার রজার ফেডেরারের (Roger Federer) অবসরের সিদ্ধান্তে আবেগপ্রবণ হয়ে পড়লেন রাফায়েল নাদাল। ইনস্টাগ্রামে ২ জনের অনেকগুলো ছবিও পোস্ট করেছেন নাদাল। 

ইনস্টাগ্রামে ছবি পোস্ট নাদালের

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rafa Nadal (@rafaelnadal)

২ জনে প্রায় একই সময় থেকে পেশাদার টেনিস খেলা শুরু করেছিলেন। রজার কয়েক বছর আগে শুরু করেছিলেন তাঁর টেনিস কেরিয়ার। নিজের ইনস্টাগ্রাম পোস্টে রাফা লিখেছেন, ''বন্ধু রজার।  আশা করি এমন দিন আর কখনও আসবে না। আমার কাছেই শুধু নয়, গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষের কাছে এটা খুবই দুঃখের দিন। আমি আগেও এটা তোমায় বলেছিলাম। আর আজ ঠিক সেটাই হল। এটা অসাধারণ ও গর্বের মুহূর্ত আমার কাছে যে তোমার সঙ্গে এতগুলো বছর কোর্টে ও কোর্টের বাইরে সময় কাটাতে পেরেছি। আমাদের এখনও অনেক কাজ বাকি। আগামীতে একসঙ্গে সেই কাজ সারব। আপাতত তুমি তোমার স্ত্রী-র সঙ্গে, সন্তানদের সঙ্গে সময় কাটাও। লন্ডনে লেভার কাপে খেলার সময় দেখা হচ্ছে।''

২০০৩ সালে কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন ফেডেরার। এরপর থেকে ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, একটি ফরাসি ওপেন, ৮টি উইম্বলডন ও ৫টি ইউএস ওপেন জিতেছিলেন এই টেনিস কিংবদন্তি। ২৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে দেড় হাজারের বেশি ম্যাচ খেলেছেন ফেডেক্স।

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget