এক্সপ্লোর

Women's ODI WC: ন'জনেও খেলা যাবে বিশ্বকাপ? কেন বেনজির এই নিয়ম আনছে আইসিসি?

ICC News: সামনেই মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ। যে টুর্নামেন্ট খেলতে ইতিমধ্যেই নিউজিল্যান্ডে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। টুর্নামেন্ট শুরুর আগে বড় সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

দুবাই: এগারোজন ক্রিকেটার না থাকলেও খেলা যাবে ম্য়াচ! তাও আবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে!

সামনেই মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ (Women's ODI WC)। যে টুর্নামেন্ট খেলতে ইতিমধ্যেই নিউজিল্যান্ডে পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Team India)। টুর্নামেন্ট শুরুর আগে বড় সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। আইসিসির জারি করা নতুন নিয়ম অনুসারে, টুর্নামেন্ট চলাকালীন যদি কোনও দলের কোনও খেলোয়াড়ের করোনা পজিটিভ পাওয়া যায়, তবে সেই দলটি নয়জন খেলোয়াড় নিয়েও ম্যাচ খেলতে পারবে। বৃহস্পতিবার আইসিসি এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।

করোনার প্রকোপে টুর্নামেন্টে যাতে কোনও বিঘ্ন না ঘটে, সেই কারণেই এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার। পাশাপাশি অন্যান্য ঘোষণার মধ্যে রয়েছে সীমাহীন সংখ্যক সুপার ওভার। যা টাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে। নিউজিল্যান্ডের ছয়টি ভেন্যুতে ৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত আইসিসি ২০২২ মহিলা বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব করে বিশ্বকাপ খেলা হবে এবং পয়েন্ট টেবিলের সেরা চার দল সরাসরি সেমিফাইনালে উঠবে।

আইসিসি টুর্নামেন্টের প্রধান ক্রিস টেটলি বলেছেন যে, বর্তমান খেলার পরিস্থিতিতে কোভিড আক্রান্ত দলকে কম খেলোয়াড় নিয়ে ফিল্ডিং করার অনুমতি দেওয়া হয়। যেখানে ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফের সদস্যরা বিকল্প ফিল্ডারের ভূমিকা পালন করতে পারেন। টেটলি বলেছেন, ‘প্রয়োজন হলে, বর্তমান পরিস্থিতিতে আমরা দলকে নয়জন খেলোয়াড় মাঠে নামানোর অনুমতি দেব। এমনকী, যদি তাদের ম্যানেজমেন্ট টিমে নারী সদস্য থাকে, তাহলে আমরা তাদের দুজনকে বিকল্প ফিল্ডার হিসেবেও ম্যাচ চালানোর অনুমতি দেব কিন্তু তারা ব্যাটিং বা বোলিং করতে পারবেন না।’

অতিমারির পরিপ্রেক্ষিতে, সমস্ত দলকে তিনজন অতিরিক্ত খেলোয়াড়ের সঙ্গে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। যদি কোনও খেলোয়াড় কোভিড সংক্রামিত হন তখন তাঁরা ১৫ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন। প্রয়োজনে ম্যাচের সূচি পরিবর্তনের বিষয়টিও উড়িয়ে দেননি আইসিসি কর্তা। তিনি বলেন, ‘আমরা দলগুলিকে সর্বাধিক নমনীয়তা দেখাতে বলব এবং ম্যাচগুলি শেষ করার ব্যাপারে আমাদের উদ্দেশ্য পূরণ করতে প্রয়োজনে যতটা সম্ভব নমনীয় অবস্থান নেব।’

ভারতীয় ক্রিকেটে হইচই ফেলা দেওয়া দুর্গেশ ইলেকট্রিক মিস্ত্রির কাজও করেছেন!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget