এক্সপ্লোর

শ্রীলঙ্কা ইংল্যান্ডকে হারানোয় জমে উঠল বিশ্বকাপ, মনে করছেন সহবাগ

গতকাল শুক্রবার বিশ্বকাপের ম্যাচে হেডিংলিতে আয়োজক দেশ ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের এই হারকে অন্যতম বড় অঘটন মনে করা হচ্ছে। অন্যতম ফেভারিট দলের এই হারে টুর্নামেন্টে প্রাণ ফিরল বলে মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ।

নয়াদিল্লি: গতকাল শুক্রবার বিশ্বকাপের ম্যাচে হেডিংলিতে আয়োজক দেশ ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের এই হারকে অন্যতম বড় অঘটন মনে করা হচ্ছে। অন্যতম ফেভারিট দলের এই হারে টুর্নামেন্টে প্রাণ ফিরল বলে মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। এতে বিশ্বকাপে লড়াইটা আরও জমজমাট হল বলেই মতপ্রকাশ করেছেন তিনি। ট্যুইটারে সহবাগ বলেছেন, ইংল্যান্ডকে দুরন্ত পারফর্ম করে হারাল শ্রীলঙ্কা। ইংল্যান্ডকে এখনও ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। এরমধ্যে অন্তত দুটিতে জিততে হবে। বিশ্বকাপ জমে গেল। গতকাল শ্রীলঙ্কার জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন লাসিথ মালিঙ্গা। তাঁর ৪৩ রানের ৪ উইকেটের বিধ্বংসী স্পেল ইংরেজ ব্যাটিংয়ের টপ অর্ডার গুঁড়িয়ে দেয়। চতুর্থ বোলার হিসেবে বিশ্বকাপে ৫০-এর বেশি উইকেট সংগ্রহ করলেন তিনি। এক্ষেত্রে মুথাইয়া মুরলীধরন (৬৮), গ্লেন ম্যাকগ্রা (৭১) এবং ওয়াসিম আক্রম (৫৫)-দের ক্লাবে যোগ দিলেন ৩৫ বছরের মালিঙ্গা। মালিঙ্গা ছাড়াও ধনঞ্জয় ডি সিলভা (৩২ রানে ৩) এবং ইসুরু উডানা (৪১ রানে ২ উইকেট)-ও ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামান। ইংল্যান্ডের বেন স্টোকস ৮৯ বলে ৮২ রানে অপরাজিত থাকেন। গতকালের জয়ের পর শ্রীলঙ্কা ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল। অন্যদিকে, ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকল ইংল্যান্ড। জয়ের জন্য ২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষপর্যন্ত ২০ রানে হেরে যায় তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Chaos: মেসি-কাণ্ডে ধুন্ধুমার, ২ থানায় তোলাবাজির অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে! ফের FIR সিএবি সদস্যের নামে
মেসি-কাণ্ডে ধুন্ধুমার, ২ থানায় তোলাবাজির অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে! ফের FIR সিএবি সদস্যের নামে
Bengal T20: বেঙ্গল টি-২০ লিগের বোধনেই থ্রিলার, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে হাওড়াকে হারাল পুরুলিয়া
বেঙ্গল টি-২০ লিগের বোধনেই থ্রিলার, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে হাওড়াকে হারাল পুরুলিয়া
FIFA World Cup: বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget