এক্সপ্লোর

World Cup 2023: একা লড়লেন মেন্ডিস, আসালাঙ্কা, তবুও ১০২ রানের বড় ব্যবধানে লঙ্কা বধ দক্ষিণ আফ্রিকার

SA vs SL: বিশ্বকাপের আগে থেকেই লঙ্কা ব্য়াটিং লাইন আপের একমাত্র ফর্মে থাকা ব্যাটার মেন্ডিস। এদিনও তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন শ্রীলঙ্কা জয়ের স্বপ্নও দেখছিল। 

নয়াদিল্লি: বিশ্বকাপে (World Cup 2023) নিজেদের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা (South Africa)। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০২ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল প্রোটিয়া বাহিনী। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান বোর্ডে তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে রান তাড়া করতে নেমে ৩২৬ রান বোর্ডে তুলতে পারে শ্রীলঙ্কা (Srilanka)। 

বিরাট লক্ষ্যমাত্রা। শ্রীলঙ্কার হয়ে ওপেনে নেমেছিলেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। ইনিংসের দ্বিতীয় ওভারে নিশাঙ্কা খাতা খোলার আগেই প্য়াভিলিয়নে ফিরে যান। এরপর কুশল মেন্ডিস এসে জুটি বাঁধেন পেরেরার সঙ্গে। বিশ্বকাপের আগে থেকেই লঙ্কা ব্য়াটিং লাইন আপের একমাত্র ফর্মে থাকা ব্যাটার মেন্ডিস। এদিনও তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন শ্রীলঙ্কা জয়ের স্বপ্নও দেখছিল। মেন্ডিস এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করছিলেন। ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান তিনি। চারিথ আসালাঙ্কা ৬৫ বলে ৭৯ রানের ইনিংস খেলেন। ৮টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। লোয়ার অর্ডারে দাসুন শনাকা অর্ধশতরানের ইনিংস খেলেন। ৬২ বলে ৬৮ রান করেন তিনি। এছাড়া কসুন রজিথা ৩৩ রান করেন। শেষ পর্যন্ত ৩২৬ রানের বেশি আর তুলতে পারেনি লঙ্কা ব্রিগেড।

এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার ২ ওপেনার কুইন্টন ডি কক ও তেম্বা বাভুমা। বাভুমা মাত্র ৮ রান করে ফিরলেও ডি কক ছিলেন চেনা ছন্দে। রাসি ভান ডার ডুসেনের সঙ্গে জুটি বাঁধেন তিনি। দু জনেই শতরান হাঁকান। এরপর সেই তালিকায় যোগ দেন মারক্রামও। ৮৪ বলে ১০০ রান করেন ডি কক। ডুসেন ১১০ বলে ১০৮ রান করেন। আর মারক্রাম আউট যখন হলেন তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৫৪ বলে ১০৬ রান। নিজের ইনিংসে ৩টি ছক্কা ও ১৪টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন মারক্রাম।  বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন ডানহাতি এই ব্যাটার। মাত্র ৪৯ বলে শতরান পূরণ করেন মারক্রাম। এর আগে ২০১১ বিশ্বকাপে আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়েন ৫০ বলে সেঞ্চুরি পূরণ করেছিলেন। এদিন তাঁর রেকর্ড টপকে গেলেন মারক্রাম। এদিন শ্রীলঙ্কার বোলারদের রীতিমত ক্লাবস্তলে নামিয়ে আনেন প্রোটিয়া ব্যাটাররা। নয়াদিল্লির ছোট মাঠকে একেবারে যথযথ কাজে লাগান ডুসেনরা। দিলশন মধুশনাকা ২ উইকেট নিলেও নিজের ১০ ওভারে ৮৬ রান খরচ করেন। ১০ ওভারে কসুন রজিথা ৯০ রান খরচ করে ১ উইকেট নেন মাত্র। মাথিসা পাথিরানা মাত্র ১ উইকেট নেন ১০ ওভারে ৯৫ রান খরচ করে। 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget