এক্সপ্লোর

World Cup : অনুশীলন পর্বে জোড়া ধাক্কা, কিউয়ি ডুয়েলে অনিশ্চিত সূর্য-ঈশান

India vs New Zealand : এমনিতেই গত বাংলাদেশ ম্যাচে চোট পেয়ে নিউজিল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন হার্দিক পাণ্ড্য।

ধর্মশালা : নিউজিল্যান্ড ম্যাচের আগের দিন জোড়া ধাক্কা ভারতীয় শিবিরে (India vs New Zealand)। কিউয়ি ডুয়েলের জন্য টিম কম্বিনেশন গঠনের ক্ষেত্রে আরও সমস্যার সামনে পড়তে পারেন রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়রা। কারণ, অনুশীলনের মাঝে জোড়া অঘটনের জেরে নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চিত সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ। ইতিমধ্যে চোটের জেরে রবিবারের মেগা ম্যাচে নেই হার্দিক পাণ্ড্য। এবার সূর্য-ঈশানের জোড়া অনিশ্চয়তা কিছুটা চিন্তা বাড়াবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

অনুশীলন মাঝপথে থামিয়েই এদিন মেডিক্যাল সাহায্য নিয়ে ফিরতে হয়েছে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণকে। নেটে ব্যাটিং করার সময় কবজি চোট পেয়েছেন সূর্য। আর মাথার পিছনের দিকে বোলতা (honeybee) কামড়েছে ঈশানের। তিনিও তখন ব্যাটিং অনুশীলন করছিলেন এইচপিসিএ (HPCA) স্টেডিয়ামে। বোলতা মাথার পিছনের দিকে কামড়ানোর পরে বেশ খানিকটা অস্বস্তি বোধ করায় অনুশীলন ছেড়ে ফিরে যান ঈশান। 

যে ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক অনভিপ্রেত পরিস্থিতির মধ্যে পড়তে হয় অনুশীলনরত টিম ইন্ডিয়াকে। সূর্যর কবজিতে আছড়ে পড়ে একটি বল। ব্যথায় হাত থেকে ব্যাট পড়ে যায় তাঁর। ফের একবার ছুটে যান মেডিক্যাল সাপোর্ট টিমের সদস্যরা। খানিকটা বরফ ঘষার পর দেখা যায় সূর্যকুমার যাদবের (Sutya Kumar Yadav) ডান হাতের কবজিতে মোটা করে ব্যান্ডেজ বাঁধা হচ্ছে। যা নিয়েই কিছুটা পরে অনুশীলন ছেড়ে বেরিয়ে যান সূর্যও। তাঁর কবজির চোট ঠিক কতটা গুরুতর, সে নিয়ে এখনও আর কোনও তথ্য পাওয়া যায়নি। 

এমনিতেই গত বাংলাদেশ ম্যাচে চোট পেয়ে নিউজিল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। অলরাউন্ডার হার্দিকের অনুপস্থিতিতে ভারতীয় ব্যাটিংকে ভরসা দেওয়ার ক্ষেত্রে সূর্যকে অন্যতম ভরসার পাত্র বলে মনে করার কথা আগেই জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট। সেই অবস্থা কিউয়ি ম্যাচের আগের দিন অনুশীলনে সূর্য-র কবজিতে চোট পাওয়া খানিক মাথাব্যথা বাড়াবে টিম ইন্ডিয়ার।

ঈশান কিষাণের (Ishan Kishan) ক্ষেত্রে অবশ্য আগামীকালের ম্যাচে প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম। কারণ, ডেঙ্গি সারিয়ে ফিট হয়ে দলে ফেরা শুভমন গিলই ওপেন করার ক্ষেত্রে রোহিতের পার্টনার হওয়ার ব্যাপারে প্রথম পছন্দ। কিন্তু তাও অনুশীলনের মাঝে বোলতার কামড়ে এভাবে তাঁকে দ্রুত মেডিক্য়াল সাপোর্ট নিয়ে হওয়ার ঘটনাও বেশ অস্বস্তিুকর। 

এবারের বিশ্বকাপে (World Cup 2023) ভারতের মতোই তাদের ৪ টি ম্যাচেই জিতেছে নিউজিল্যান্ড। বড় প্রতিযোগিতায় গত কয়েক বছরে ভারতের অন্যতম ধাক্কা খাওয়ার জায়গা হয়ে ওঠা কিউয়ি ব্রিগেডের বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এভাবে আবার জোড়া ধাক্কায় সূর্য-ঈশানের অনিশ্চিত হওয়া বিড়ম্বনা বাড়াবে টিম ইন্ডিয়ায়।

আরও পড়ুন- মারিন ম্যাচে মেজাজ হারালেন সিন্ধু, কোর্টেই কথা কাটাকাটি, দেখলেন হলুদ কার্ড

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget