এক্সপ্লোর

কাল মরণ-বাঁচন ম্যাচ মেসিদের, বেকহ্যাম বলছেন ফাইনাল হবে আর্জেন্তিনা-ইংল্যান্ডের

বেজিং: এবারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্তিনা ও ইংল্যান্ড। এমনই ভবিষ্যৎবাণী করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম। চিনে একটি অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেছেন এই প্রাক্তন তারকা। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে আর্জেন্তিনা। আমি অবশ্যই চাইব ইংল্যান্ড চ্যাম্পিয়ন হোক। তবে আমি সেটা বলছি দেশের প্রতি ভালবাসা ও পক্ষপাতিত্ব থেকে।’ ইংল্যান্ডের বর্তমান দলের প্রশংসা করলেও, বিশ্বকাপের পরবর্তী পর্যায়ে হ্যারি কেনদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলেই মনে করছেন বেকহ্যাম। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের দলে বেশিরভাগ ফুটবলারই তরুণ। ওদের এখনও সেরকম অভিজ্ঞতা হয়নি। বিশ্বকাপে অনেক ভাল দল আছে। ফলে ইংল্যান্ডের এগিয়ে যাওয়ার পথ আরও কঠিন হবে।’ প্রথম ম্যাচে গতকাল তিউনিশিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জেতার পর গতকাল গ্রুপের দ্বিতীয় ম্যাচে পানামাকে ৬-১ উড়িয়ে নক-আউটে যাওয়া নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। ফলে বেকহ্যামের দেশ ফাইনাল খেলতেই পারে। কিন্তু আর্জেন্তিনার নক-আউটে যাওয়া রীতিমতো কঠিন। প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ০-৩ গোলে হেরে গিয়েছেন মেসিরা। আগামীকাল নাইজেরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না, ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। আইসল্যান্ড জিতে গেলে বিদায় নিতে হবে মেসিদের। সেক্ষেত্রে আর বেকহ্যামের ভবিষ্যৎবাণী মিলবে না। তবে আর্জেন্তিনার সমর্থকদের আশা, তাঁদের প্রিয় দল গ্রুপের বাধা টপকে নক-আউটের যোগ্যতা অর্জন করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
FIFA World Cup: স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা? বিতর্কের মধ্যে মুখ খুললেন ফুটবলারের বাবা
স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা? বিতর্কের মধ্যে মুখ খুললেন ফুটবলারের বাবা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Online Jewellery Shopping : অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
TMC Leader Arrested: একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Embed widget