এক্সপ্লোর

ধোনিকে ফিনিশার হতে সাহায্য করেছি, দাবি গ্রেগ্রের, ওর হাতে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে খারাপ সময় গিয়েছে, পাল্টা হরভজনের

হরভজনের সঙ্গেও গ্রেগের সম্পর্ক ভাল ছিল না। এই অফস্পিনার বুঝিয়ে দিলেন, প্রাক্তন কোচের উপর থেকে তাঁর রাগ এখনও যায়নি।

নয়াদিল্লি:  মহেন্দ্র সিংহ ধোনির ফিনিশিংয়ের দক্ষতার জন্য কৃতিত্ব দাবি করায় গ্রেগ চ্যাপেলকে একহাত নিলেন হরভজন সিংহ। তাঁর ট্যুইট, ‘তিনি (গ্রেগ) ধোনিকে মাটিঘেঁষা শট খেলতে বলছিলেন। কারণ, কোচ সবাইকে মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছিলেন। তিনি অন্য খেলা খেলছিলেন। গ্রেগের অধীনে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে খারাপ দিন।’ সম্প্রতি একটি সাক্ষাৎকারে গ্রেগ দাবি করেছেন, ‘আমিই ধোনিকে ফিনিশার হয়ে উঠতে সাহায্য করেছি। ২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচে আমি ধোনিকে মাটিঘেঁষা শট খেলার চ্যালেঞ্জ জানাই। ও সেই সময় সব বলই মাঠের বাইরে ফেলে দিচ্ছিল। আমি সবসময় ধোনিকে বলতাম, ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে হবে। ও যখনই দলকে জিতিয়ে মাঠ ছাড়ত, মুখে হাসি থাকত।’ গ্রেগ আরও বলেছেন, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে ধোনির ১৮৩ রানের ইনিংস আমার মনে আছে। ও বল ছিন্নভিন্ন করে দিয়েছিল। সেটা পাওয়ার হিটিংয়ের সেরা উদাহরণ ছিল। পরের ম্যাচ ছিল পুণেতে। আমি এমএস-কে বলি, তুমি সব বল বাউন্ডারির বাইরে পাঠানোর চেষ্টা না করে মাটিঘেঁষা শট খেলো না কেন? আমরা ২৬০ রানের টার্গেট তাড়া করছিলাম। দল ভাল জায়গায় ছিল। ধোনি দু’দিন আগে যেরকম খেলেছিল, তার সম্পূর্ণ বিপরীত ধরনের ইনিংস খেলছিল। আমাদের যখন জয়ের জন্য ২০ রান দরকার ছিল, তখন দ্বাদশ ব্যক্তি আরপি সিংহের মাধ্যমে ধোনি আমাকে জিজ্ঞাসা করে, এখন ছক্কা মারা যাবে? আমি ওকে বলি, লক্ষ্য একক সংখ্যায় না আসা পর্যন্ত ছক্কা মারা যাবে না। এরপর আমাদের যখন জয়ের জন্য ৬ রান দরকার ছিল, তখন ধোনি ছক্কা মেরে ম্যাচ জেতায়। আমি সবসময় ধোনিকে ম্যাচ ফিনিশ করার জন্য চ্যালেঞ্জ জানাতাম। ও যখনই উইনিং স্ট্রোক খেলত, ওর মুখে হাসি দেখা যেত। ও সর্বকালের সেরা ফিনিশার।’ ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত ভারতীয় দলের কোচ ছিলেন গ্রেগ। শুরুতেই তাঁর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঝামেলা বাঁধে। এর জেরে সৌরভকে অধিনায়কত্ব হারাতে হয়। হরভজনের সঙ্গেও গ্রেগের সম্পর্ক ভাল ছিল না। এই অফস্পিনার বুঝিয়ে দিলেন, প্রাক্তন কোচের উপর থেকে তাঁর রাগ এখনও যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget