এক্সপ্লোর

DC-W vs RCB-W: তারা নরিসের আগুনে বোলিংয়ে ঝলসে গেল আরসিবি, ৬০ রানে জিতল দিল্লি

WPL 2023, DC-W vs RCB-W: চার ওভারে ২৯ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিলেন তারা।

মুম্বই: ডব্লিউপিএলের (WPL 2023) দ্বিতীয় ম্যাচে ২২৩ রান তাড়া করতে নেমে ১৬৩ রানেই থেমে গেল আরসিবির (Royal Challengers Bangalore) ইনিংস। ৬০ রানে জয় পেলে দিল্লি ক্যাপিটালস। যুক্তরাষ্ট্রের তারা নরিস (Tara Norris) বল হাতে পাঁচ উইকেট নিলেন। তাঁর বোলিংয়ের সুবাদেই জয় পেল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।

ভাল শুরু

বড় রান তাড়া করতে নেমে আরসিবি শুরুটা কিন্তু মন্দ করেনি। আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা ও সোফি ডিভাইন ওপেনিংয়ে ৪১ রান যোগ করেন। তবে পরপর দুই ওভারেই স্মৃতি (৩৫) ও সোফিকে (১৪) সাজঘরে ফেরান অ্যালিস ক্যাপসি। এক চোখ ধাঁধানো ক্যাচ ধরেই সোফিকে সাজঘরে ফেরান শেফালি ভার্মা। সোফি তো প্রথমে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলেন। এরপরেই শুরু হয় তারা নরিসের দাপট। ম্যাচের ১১তম ওভারে বল হাতে নিয়েই জোড়া সাফল্য পান তারা। সেট অ্যালিস পেরি (৩১) ও দিশা কাশাতকে (৯) ফেরান তিনি। 

তারার দাপট

দিন কয়েক আগে সমাপ্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র ভারতীয় হিসাবে টুর্নামেন্টের সেরা একাদশে সুযোগ পেয়েছিলেন বাংলার রিচা ঘোষ। এদিন তারার দাপটে তিনিও দুই রানের বেশি করতে পারেননি। তারা নিজের দ্বিতীয় ওভারে রিচার পাশাপাশি কণিকা আহুজাকেও একই ওভারে শূন্য রানে ফেরান। পরপর দুই ওভারে তারার দাপট আরসিবির কোমর ভেঙে দেয়। এই ধাক্কা সামলে উঠতে পারেনি আরসিবি। শেষের দিকে হায়দার নাইট ও মেগান শ্যুট অষ্টম উইকেটে ৫৪ রান যোগ করেন বটে, তবে তা আরসিবির জয়ের জন্য যথেষ্ট ছিল না। 

হায়দারকে ৩৪ রানে সাজঘরে ফিরিয়েই নিজের পঞ্চম উইকেট নেন তারা। মেগান ৩০ রানে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে তারা পাঁচ উইকেট, অ্যালিসের দুই উইকেট ছাড়াও শিখা পাণ্ডে একটি উইকেট পান।

প্রথম ইনিংস

এদিন টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক স্মৃতি মান্ধানা। তবে নতুন বলের লাভ তুলতেই পারেননি আরসিবির বোলাররা। বরং দুই দিল্লি ওপেনার শেফালি ভার্মা (Shafali Verma) ও মেগ ল্যানিং (Meg Lanning) ব্যাট হাতে আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন। ৫.৩ ওভারেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলে দিল্লি। শেফালির আগ্রাসী ব্যাটিংয়ের শিকার হন শোভানা আশা। নবম ওভারে তাঁর ওভারেই ২২ রান তোলে দিল্লি। শেফালি একাই ১৭ রান করেন।

শেফালি, ল্যানিংয়ের দাপটে ১০ ওভারের আগেই ১০০ রানের গণ্ডি পার করে ফেলে দিল্লি। মাত্র ৩০ বলে অর্ধশতরান পূরণ করেন ল্যানিং। দুই দিল্লির ওপেনার মিলেই ১৬২ রান যোগ করেন। শেষমেশ ইনিংসের ১৫তম ওভারে আরসিবিকে প্রথম সাফল্য এনে দেন ইংল্যান্ড অধিনায়ত হায়দার নাইট। একই ওভারে দুই দিল্লি ওপেনারকেই সাজঘরে ফেরান তিনি। মেগ ল্যানিং ৪৩ বলে ৭২ রানের ইনিংস খেলেন, ভারতের তারকা ওপেনার শেফালি ৪৫ বলে ৮৪ রান করেন।

এই দুই তারকার ব্যাটে ভর করেই বড় রান তুলতে সক্ষম হয় দিল্লি। তবে শেষের দিকে ব্যাট হাতে জেমাইমা রডরিগেজ ও মারিজানে কাপ তৃতীয় উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। তাঁরা দুইজনে মিলে ৬০ রান যোগ করেন। এঁদের সুবাদেই ২০০ রানের গণ্ডি টপকে যায় দিল্লি। 

আরও পড়ুন: ৫৪ বছর পর ফের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget