এক্সপ্লোর

RCB-W vs UPW-W, Match Highlights: ৪৭ বলে ৯৬! বিধ্বংসী হিলির ব্যাটে ধরাশায়ী আরসিবি, টানা চার ম্যাচে হার

WPL 2023, RCB-W vs UPW-W: আরসিবিকে ১০ উইকেটে দুরমুশ করল ইউপি ওয়ারিয়র্স। মাত্র ১৩ ওভারে ১৩৯ রান তাড়া করে দিল উত্তরপ্রদেশ।

মুম্বই: আইপিএলে (IPL) বারবার তীরে এসে তরী ডুবেছে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে তারকাখচিত দল গড়েও ট্রফি অধরাই থেকেছে। বিরাট কোহলিদের সেই ভাগ্যই যেন উইমেন্স প্রিমিয়ার লিগেও (WPL) তাড়া করে বেড়াচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। টানা চার ম্যাচে হারলেন স্মৃতি মান্ধানারা।

সবচেয়ে বড় কথা, শুক্রবার আরসিবিকে ১০ উইকেটে দুরমুশ করল ইউপি ওয়ারিয়র্স। মাত্র ১৩ ওভারে ১৩৯ রান তাড়া করে দিল উত্তরপ্রদেশ। যে রান তাড়া করায় নেতৃত্ব দিলেন এলিসা হিলি। ৪৭ বলে অপরাজিত ৯৬ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। অপর ওপেনার দেবিকা বৈদ্য ৩১ বলে ৩৬ রানে অপরাজিত রইলেন। হিলির ইনিংসে ১৮টি চার ও একটি ছক্কা। ৭ বোলারকে ঘুরিয়ে ফিরিয়ে বোলিং করিয়েও রানের গতিতে লাগাম পরাতে পারেনি আরসিবি।

উইমেন্স প্রিমিয়ার লিগে শুক্রবারের ম্যাচে প্রথমার্ধে এলিস পেরির (Ellyse Perry) দাপট। শুক্রবার মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৯.৩ ওভারে ১৩৮ রান তুলেছিল। তার মধ্যে পেরি ৩৯ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার।

টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা। তবে রান পাননি তিনি। ইনিংস ওপেন করতে নেমে মাত্র ৪ রান করে ফেরেন। ২৯ রানে প্রথম উইকেট হারায় আরসিবি। সেখান থেকে খেলা ধরে নেন সোফি ডিভাইন ও পেরি। সোফি ২৪ বলে ৩৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছক্কা। ৩৯ বলে ৫২ রান করেন পেরি। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি।

তবে আরসিবি ব্যাটিংয়ে শেষ দিকে ধস নামে। লোয়ার মিডল অর্ডারের কেউই রান পাননি। বাংলার রিচা ঘোষ আট নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে রান আউট হয়ে যান। ইউপি ওয়ারিয়র্সের বোলারদের মধ্যে সোফি একেলস্টোন ১৩ রানে ৪ উইকেট নেন। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা দীপ্তি শর্মা ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই অল আউট হয়ে যায় আরসিবি।

অনায়াসে যে রান তাড়া করে দিল ইউপি ওয়ারিয়র্স। হিলিই ম্যাচের সেরা হয়েছেন। টানা চার ম্যাচে পরাজয়ের পর আরসিবি-কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়। বলাবলি শুরু হয়ে গিয়েছে যে, ট্রফি ভাগ্য যেন পুরুষ ও মহিলা, দুই ক্রিকেটেই সঙ্গ দিচ্ছে না বেঙ্গালুরুর দলকে।

আরও পড়ুন: শুরু থেকেই কলকাতায় কেকেআরের প্রস্তুতি শিবিরে থাকবেন রাসেল-নারাইন, শাকিবদের নিয়ে প্রশ্ন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget