এক্সপ্লোর

ডোপিং বিতর্কে ষড়যন্ত্রের অভিযোগে সিলমোহর, নাডার ছাড়পত্র নরসিংহকে

নয়াদিল্লি: দীর্ঘ টালবাহানার পর অবশেষে স্বস্তি৷ রিও অলিম্পিক শুরুর ঠিক আগে ডোপ-বিতর্কে স্বস্তি ভারতের কুস্তিগীর নরসিংহ যাদবের৷ নরসিংহকে ক্লিনচিট দিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)৷ নাডার রায়, নরসিংহ নির্দোষ৷ তিনি ষড়যন্ত্রের শিকার। তাই সন্দেহের অবকাশ পাওয়ার দাবিদার নরসিংহ।  ডোপ-বিতর্কে শুনানির পর আজ এই বিধান দিল নাডার শৃঙ্খলারক্ষা কমিটি৷ ফলে, গত কয়েকদিনের  টানাপোড়েনের পর নরসিংহের সামনে ফের উজ্জ্বল অলিম্পিক যাওয়ার রাস্তা৷ ফের ডোপ-পরীক্ষা দিতে হবে তাতে৷ তাতে পাশ করলেই খুলে যেতে পারে রিওর দরজা৷ ডোপ পরীক্ষায় ব্যর্থ ভারতীয় কুস্তিগীর অভিযোগ করেছিলেন তাঁর খাবারে নিষিদ্ধ ওষুধ মেশানোর। সেই অভিযোগে দুই জুনিয়র কুস্তিগীরের বিরুদ্ধে থানায় অভিযোগও করেন নরসিংহ। কিন্তু নাডা-র কাছে তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ প্রমাণ করাটাই নরসিংহের কাছে ছিল প্রধান চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে জয়ী হলেন নরসিংহ। উল্লেখ্য, গত ২৫ জুন ডোপ পরীক্ষায় ব্যর্থ হন নরসিংহ। পরে ৫ জুলাই দ্বিতীয় পরীক্ষাতেও উতরোতে পারেননি তিনি। এরপরই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন এই কুস্তিগীর। এদিন নাডার ডিজি নবীন অগ্রবাল নরসিংহকে ছাড়পত্র দিতে গিয়ে এক বিবৃতিতে জানালেন, অতীতে গত ২ জুন পর্যন্ত তাঁর কোনও নমুনা পজিটিভ হয়নি। একবার মাত্র নিষিদ্ধ ওষুধ খেলেই লাভবান হওয়া যাবে, এমনটা মানা যায় না। তাই প্যানেলের সিদ্ধান্ত, মাত্র একবার নিষিদ্ধ ওষুধ সেবন ইচ্ছাকৃত নয়। অগ্রবাল আরও জানান, প্যানেল সিদ্ধান্ত নিয়েছে যে, নাডার অ্যান্টি-ডোপিং বিধির ১০.৪ ধারা অনুযায়ী, সন্দেহের অবকাশ (বেনিফিট অফ ডাউট)-এ নরসিংহকে ছাড় দেওয়া যেতে পারে। তাঁর বিরুদ্ধে অন্তর্ঘাত হয়েছিল, একথা মাথায় রেখে অ্যান্টি ডোপিং আইনে ওই অ্যাথলিটকে অভিযুক্ত করা থেকে অব্যাহতি দেওয়া হল। এদিন সিদ্ধান্ত গ্রহণের সময় নাডার দফতরে হাজির ছিলেন নরসিংহ। ডোপ টেস্টে ফেল হওয়ার পর প্রবীণ রানাকে রিও-গামী দলে নরসিংহর পরিবর্ত হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু নাডার সিদ্ধান্তের পর ভারতের কুস্তি ফেডারেশন জানিয়েছে, স্কোয়াডে ফিরিয়ে নেওয়া হবে নরসিংহকে। গত সপ্তাহে তিনদিনের ম্যারাথন শুনানির শেষে নরসিংহকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিল নাডা। শুনানিতে নরসিংহর আইনজীবী যুক্তি দেন, প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের অন্তর্ঘাতের শিকার হয়েছেন এই কুস্তিগীর।

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget