এক্সপ্লোর

Chetan Sharma on Wriddhiman: না খেলিয়েই বাদ ঋদ্ধি, আজব যুক্তি দিচ্ছেন প্রধান নির্বাচক

ঋদ্ধির সঙ্গেই বাদ দেওয়া হয়েছে অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা ও ইশান্ত শর্মাকে। যদিও ঋদ্ধিকে বাদ দেওয়ার পর আজব যুক্তি দিয়েছেন ভারতের প্রধান নির্বাচক চেতন শর্মা।

কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের দল থেকে বাদ দেওয়া হল ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha)। উইকেটকিপার হিসাবে দলে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও কে এস ভরত (KS Bharat)। ঋদ্ধির সঙ্গেই বাদ দেওয়া হয়েছে অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা ও ইশান্ত শর্মাকে। যদিও ঋদ্ধিকে বাদ দেওয়ার পর আজব যুক্তি দিয়েছেন ভারতের প্রধান নির্বাচক চেতন শর্মা।

চেতন শর্মা (Chetan Sharma) জানিয়েছেন, বাদ পড়া চার ক্রিকেটারকে বলা হয়েছে রঞ্জি ট্রফিতে খেলে নিজেদের প্রমাণ করতে। পারফর্ম করলে ফের তাঁদের দলে ফেরানো হবে। চেতন সাফ বলেছেন, 'দীর্ঘদিন ক্রিকেট না খেললে কীভাবে দেখাবেন যে আপনার দক্ষতা একইরকম রয়েছে। সেই জন্য রঞ্জি ট্রফি খেলাটা খুব জরুরি। আমরাও রঞ্জি ট্রফি খেলার ওপর জোর দিচ্ছি।'

প্রধান নির্বাচকের বক্তব্য ভারতীয় ক্রিকেট মহলে ছড়িয়ে পড়তেই একের পর এক জোরাল প্রশ্ন আছড়ে পড়ছে। বলা হচ্ছে, কী করে অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা ও ইশান্ত শর্মার সঙ্গে এক বন্ধনীতে রাখা যেতে পারে ঋদ্ধিমান সাহাকে? কারণ, ভারতের শেষ টেস্ট সিরিজে খেলেননি বাংলার উইকেটকিপার। সেই সিরিজের তিন টেস্টের পরিসংখ্যান বলছে, ছয় ইনিংসে রাহানের রান যথাক্রমে ৪৮, ২০, ০, ৫৮, ৯ ও ১। সেই তিন টেস্টের ৬ ইনিংসে পূজারার স্কোর ০, ১৬, ৩, ৫৩, ৪৩ ও ৯। ইশান্ত শর্মা অবশ্য সেই সিরিজে খেলেননি। তিনি শেষ খেলেছিলেন গত বছর কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে উইকেটশূন্য ছিলেন দিল্লির ডানহাতি পেসার। তার আগে যে টেস্ট খেলেছিলেন, লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচেও কোনও উইকেট পাননি তেত্রিশের ইশান্ত। তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন ছিলই।

কিন্তু ঋদ্ধি? তিনি শেষ টেস্ট খেলেছিলেন দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই সিরিজে কানপুরে পিঠের যন্ত্রণা সহ্য করে ম্যাচ বাঁচানো হাফসেঞ্চুরি করেছিলেন। সেই সিরিজের পর থেকে খেলার সুযোগই পাননি। দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকলেও প্রথম একাদশেকে জায়গা হয়নি। তারপরই তাঁকে ছেটে ফেলা হল। প্রশ্ন উঠছে, আগের সিরিজে যিনি খেলার সুযোগই পেলেন না, তাঁকে কেন নিজের দক্ষতার প্রমাণ দেওয়ার কথা বলা হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে, পন্থের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসাবেও কি ঋদ্ধিকে রাখা যেত না?

এবিপি লাইভের প্রশ্নে চেতন শর্মা বলেছেন, 'কে প্রথম একাদশে খেলবে আর কে খেলবে না সেটা টিম ম্যানেজমেন্ট ঠিক করে। সম্ভাব্য সেরা একাদশ খেলানোটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। নির্বাচকদের মনে হয়েছে একটু এগিয়ে ভাবতে হবে। আমরা কানপুরে কে এস ভরতের উইকেটকিপিং দেখেছি। দীর্ঘদিন ধরে আমরা কে এস ভরতের ওপরও লক্ষ্য রাখছি। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই দুই ম্যাচে চারজনের কথা ভাবা হচ্ছে না, তাতে অন্যায় তো কিছু নেই। এর মানে এই নয় যে, ওদের কথা আর ভাবাই হবে না। এই দুটো ম্যাচের জন্য ওদের বলা হয়েছিল। আমি নিজে ওদের চারজনের সঙ্গেই কথা বলেছি। বলা হয়েছে যে, শ্রীলঙ্কা সিরিজের জন্য ওদের কথা ভাবা হচ্ছে না।'

চেতন এ-ও জানিয়েছেন যে, চার ক্রিকেটারকেই রঞ্জি ট্রফি খেলে নিজেদের প্রমাণ করার কথা বলা হয়েছে। কিন্তু ঋদ্ধি রঞ্জি ট্রফি খেলছেন না। সেই প্রসঙ্গে চেতন বলেছেন, 'ও কেন খেলছে না, সেটা সিএবি বলতে পারবে।' কিন্তু প্রশ্ন হচ্ছে, সকলের জন্যই যদি সমান নিয়ম হয়, তাহলে হার্দিক পাণ্ড্য কীভাবে রঞ্জি ট্রফি না খেলার বিলাসিতা দেখাতে পারেন!

সদুত্তর দিতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের প্রধান নির্বাচক।

বিরাটের জায়গায় টেস্ট দলের অধিনায়ক কে, ঘোষণা করল বোর্ড

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), ময়ঙ্ক অগ্রবাল, প্রিয়ঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, শুভমন গিল, ঋষভ পন্থ (উইকেটকিপার), কে এস ভরত (উইকেটকিপার), আর অশ্বিন (ফিট থাকলে), রবীন্দ্র জাডেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও সৌরভ কুমার।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা

ভিডিও

New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget