এক্সপ্লোর

Virat Kohli: অস্ট্রেলিয়াকে সামনে পেলেই কেন জ্বলে ওঠেন, জানালেন কোহলি

WTC Final: কেন অস্ট্রেলিয়াকে সামনে পেলেই তাঁর সেরাটা বেরিয়ে আসে, স্টার স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে তা জানিয়েছেন কোহলি।

লন্ডন: তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। তবু, অস্ট্রেলিয়াকে দেখলে যেন আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন বিরাট কোহলি (Virat Kohli)। দুরন্ত মিচেল জনসনকে বাউন্ডারির বাইরে ফেলে আগ্রাসনের জবাবে পাল্টা চুমু ছুড়ে দেওয়া, পারেন হয়তো একমাত্র তিনিই পারেন। কখনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টে চার সেঞ্চুরি, তো কখনও তিন অঙ্কে পৌঁছে গ্যালারিতে বসা অনুষ্কা শর্মাকে উড়ন্ত চুম্বন, অজিদের বিরুদ্ধে কোহলি মানেই রূপকথা।

কেন অস্ট্রেলিয়াকে সামনে পেলেই তাঁর সেরাটা বেরিয়ে আসে, স্টার স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে তা জানিয়েছেন কোহলি। ভারতের সামনে ফের অস্ট্রেলিয়া। ৭-১১ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি দুই দল। তার আগে কোহলি বলেছেন, 'অস্ট্রেলিয়া ভীষণ কঠিন প্রতিপক্ষ। ওদের সামান্যতম জায়গা দিলেই তা কাজে লাগাবে। ওদের দক্ষতাও দুর্দান্ত। যে কারণে ওদের বিরুদ্ধে ম্যাচ থাকলেই আমি বাড়তি তাগিদ অনুভব করি। নিজের খেলাটাকে পরের পর্বে তুলে নিয়ে যাই। অস্ট্রেলিয়াকে হারাতে হলে নিজের খেলার উন্নতি করতে হয়ই।'

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের ব্যাটিং রেকর্ড ঈর্ষণীয়। এখনও পর্যন্ত অজিদের বিরুদ্ধে ২৪টি টেস্ট খেলেছেন তিনি। করেছেন ১৯৭৯ রান। ৪৮.২৬ গড়ে। অজিদের বিরুদ্ধে ৮টি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি রয়েছে কোহলির। সর্বোচ্চ ১৮৬ রানের ইনিংস।

সব ধরনের ক্রিকেট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২টি ম্যাচ খেলেছেন কোহলি। ৫০.৯৭ গড়ে ৪৯৪৫ রান করেছেন তিনি। তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬টি সেঞ্চুরি করেছেন কোহলি। 

তবে ওভালে যে কঠিন পরীক্ষা, মেনে নিয়েছেন কোহলি। বলেছেন, 'আমরা পাটা উইকেট পাব না। ব্যাটারদের সতর্ক থাকতে হবে। আমাদের মনোনিবেশ করতে হবে আরও বেশি আর পিচ ও পরিবেশ-পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। আমাদের আরও শৃঙ্খলা মেনে ব্যাটিং করতে হবে। ইংল্যান্ডের পরিবেশে, যেখানে বল বেশি স্যুইং ও সিং করে, সেখানে সবচেয়ে কঠিন হল কোন বলটা ডিফেন্স করব, কোনটা মারব আর কোনটা ছাড়ব। দারুণ টেকনিক নিয়ে খেলতে হয়। ব্যাটিংয়ের সময় ভারসাম্য়টাই সবচেয়ে কঠিন।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

বিরাট মনে করেন, যে দল পরিবেশ পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেবে, ম্যাচ তারাই জিতবে। বলেছেন, 'পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে যে দল তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে, পিচ তাদেরই ম্যাচ জেতাবে।'

আরও পড়ুন: ভাল ক্রিকেট খেললে আমরাই জিতব, ফাইনালের আগে আত্মবিশ্বাসী হেডস্যার দ্রাবিড়

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget