এক্সপ্লোর

WTC Final Day 2 Lunch: ফিরলেন হেড-স্মিথ, প্রথম সেশনে ৯৫ রান খরচ করে ৪ উইকেট তুলে প্রত্যাঘাত ভারতের

Ind vs Aus: ট্র্যাভিস হেডের পর সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা অবশ্য ভারতের ভাল গেল।

লন্ডন: ট্র্যাভিস হেডের পর সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথও (Steve Smith)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) দ্বিতীয় দিনের প্রথম সেশনটা অবশ্য ভারতের (Ind vs Aus) ভাল গেল। ৯৫ রান খরচ করে ৪ উইকেট তুলে নিলেন ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিন লাঞ্চ বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৪২২/৭।

প্রথম দিন ৮৫ ওভার খেলা হয়েছিল। ৩২২/৩ তুলে দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। ৭৬/৩ হয়ে যাওয়ার পরেও দুরন্ত পার্টনারশিপ গড়ে তুলেছিলেন ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথ। বুধবার স্মিথ ৯৫ ও হেড ১৪৬ রানে অপরাজিত ছিলেন। প্রশ্নের মুখে পড়েছিল ভারতের দল নির্বাচন। কেন অস্ট্রেলিয়ার প্রথম সাতজন ব্যাটারের মধ্যে চারজন বাঁহাতি থাকা সত্ত্বেও অফস্পিনার আর অশ্বিনকে না খেলিয়ে একমাত্র স্পিনার হিসাবে রবীন্দ্র জাডেজাকে খেলানো হল, তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।

যদিও বৃহস্পতিবার পাল্টা লড়াই চালালেন ভারতীয় বোলাররা। শুরুটা ভাল করেছিলেন স্মিথ ও হেড। ২২৯ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করেন স্মিথ। টেস্টে তাঁর ৩১তম সেঞ্চুরি। স্টিভ ওয়ের চেয়ে আর মাত্র একটি সেঞ্চুরি পিছিয়ে স্মিথ। টেস্টে ৩২ সেঞ্চুরি রয়েছে প্রবাদপ্রতিম স্টিভের। তাঁর চেয়ে একটি সেঞ্চুরি কম স্মিথের। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরই হয়তো স্টিভকে পেরিয়ে যাবেন স্মিথ।

তবে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির নজির রিকি পন্টিংয়ের। কিংবদন্তি পন্টিং টেস্টে ৪১টি সেঞ্চুরি করেছেন। তাঁর চেয়ে ১০টি শতরান কম স্মিথের। জো রুটের একটি রেকর্ডও স্পর্শ করলেন স্মিথ। ভারতের বিরুদ্ধে টেস্টে ৯টি সেঞ্চুরি রয়েছে জো রুটের। সেটাই টেস্টে ভারতের বিরুদ্ধে কোনও একজন ব্যাটারের করা সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল। সেই একই বন্ধনীতে ঢুকে পড়লেন স্মিথ। তাঁরও ভারতের বিরুদ্ধে টেস্টে ৯টি সেঞ্চুরি হয়ে গেল। 

স্যর ডন ব্র্যাডম্যানের একটি কীর্তিরও সামনে দাঁড়িয়ে স্মিথ। ইংল্যান্ডের মাটিতে কোনও বিদেশি ব্যাটার হিসাবে সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে ব্র্যাডম্যানের। ১১টি সেঞ্চুরি রয়েছে তাঁর। স্মিথের ইংল্যান্ডের বিরুদ্ধে ৭টি সেঞ্চুরি হয়ে গেল।

দেড়শো রান সম্পূর্ণ করেন হেডও। তবে মহম্মদ সিরাজের শর্ট বলে কট বিহাইন্ড হয়ে যান হেড। ১৬৩ রান করে। মহম্মদ শামির বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ক্যামেরন গ্রিন (৬)। শার্দুল তুলে নেন স্মিথকে (১২১)। ৫ রান করে মিচেল স্টার্ক রান আউট হয়ে গিয়েছেন। এখন ক্রিজে রয়েছেন অ্যালেক্স ক্যারি (২২ ব্যাটিং) ও প্যাট কামিন্স (২ ব্যাটিং)।

আরও পড়ুন: ৪৩ বছরের ট্রফির খরা কাটল, ইউরোপা কনফারেন্স লিগ জিতল ওয়েস্ট হ্যাম 

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
AUS vs BAN: প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget