এক্সপ্লোর

Year Ender 2023: ২০২৩ সালে ওয়ান ডে ক্রিকেটে অমর-আকবর-অ্যান্টনি ভারতের গিল-কোহলি-রোহিত

ODI Cricket Record: ২০২৩ সালে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ স্কোরারদের তালিকায় প্রথম তিনে ভারতের ত্রয়ী।

কলকাতা: ভারত (Team India) বিশ্বকাপ (ODI World Cup) জেতেনি। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। তবে ২০২৩ সাল শুভমন গিলের (Shubman Gill) কাছে সোনায় মোড়া। এক ক্যালেন্ডার বর্ষে ওয়ান  ডে ক্রিকেটে ২৯ ম্যাচে ১৫৮৪ রান করলেন ডানহাতি ব্যাটার। চলতি বছরে এত রান বিশ্বের আর কোনও ব্যাটারই করতে পারেননি। শীর্ষে শুভমন। ৬৩.৩৬ গড়ে রান করেছেন। ৫টি সেঞ্চুরি ও ৯টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ২০৮ রানের ইনিংস।

২০২৩ সালে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ স্কোরারদের তালিকায় দু’নম্বরেও ভারতের উপস্থিতি। বিরাট কোহলি। যিনি ২৭ ম্যাচে ১৩৭৭ রান করেছেন। ৭২.৪৭ গড়ে। এক বছরে ৬টি সেঞ্চুরি, আটটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ১৬৬ রানের ইনিংস।

তালিকার তিনে? ফের এক ভারতীয়। মুম্বইয়ের হিটম্যান রোহিত শর্মা। ২৭ ওয়ান ডে ম্যাচে ১২৫৫ রান করেছেন ভারত অধিনায়ক। ২টি সেঞ্চুরি, ৯টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ স্কোর ১৩১।

নিউজিল্যান্ডের ডারিল মিচেল রয়েছেন তালিকায় চার নম্বরে। নিউজ়িল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলার অন্যতম নায়ক। ২০২৩ সালে ওয়ান ডে-তে ২৬ ম্যাচে ১২০৪ রান করেছিলেন। ৫টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি।

তালিকায় পাঁচ নম্বরে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা। ২৯ ওয়ান ডে ম্যাচে যিনি ১১৫১ রান করেছেন। ২টি সেঞ্চুরি ও ৯টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর সাফল্যের ঝুলিতে।

তালিকায় ছ’নম্বরে পাকিস্তানের বাবর আজ়ম। যাঁকে অনেকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করেন। ২৫ ওয়ান ডে ম্যাচে ১০৬৫ রান করেছেন ২০২৩ সালে। ২টি সেঞ্চুরি করার পাশাপাশি ১০টি হাফসেঞ্চুরিও করেছেন।

তালিকার সাত নম্বরে ফের এক ভারতীয়। কে এল রাহুল। ২৭ ওয়ান ডে ম্যাচে এক বছরে ১০৬০ রান করেছেন কর্নাটকের তারকা। ২টি সেঞ্চুরি ও সাতটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে।

দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম ২৪ ম্যাচে ১০৩৩ রান করে চলতি বছরে ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় আট নম্বরে।

২৫ ওয়ান ডে ম্যাচে ১০২৩ রান। চলতি বছরে ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় নয় নম্বরে পাকিস্তানের মহম্মদ রিজ়ওয়ান।

তালিকায় দশে জায়গা করে নিয়েছেন আর এক কিউয়ি, নিউজ়িল্যান্ডের উইল ইয়ং। চলতি বছরে ২৩ ম্যাচে ১০০৪ রান করেছেন। একটি সেঞ্চুরি ও আটটি হাফসেঞ্চুরি।

আরও পড়ুন: ম্যাচ জিতেও ধাক্কা দক্ষিণ আফ্রিকার, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget