এক্সপ্লোর

Virat Kohli : গত ২৫ বছরে গুগলে সবথেকে বেশি খোঁজা হয়েছে তাঁকে, সবার পছন্দের সেই ক্রিকেটার কে ?

Year Ender 2023 : কিংবদন্তি ব্যাটার সচিন তেণ্ডুলকর, বিশ্বকাপজয়ী অধিনায়ক এমএস ধোনি ও কপিল দেবকে এক্ষেত্রে পেছনে ফেলে দিয়েছেন তিনি

নয়াদিল্লি : ক্রিকেটকে নতুন দিশা দিয়েছেন তিনি। কীভাবে বছরের পর বছর ফিটনেসের চূড়ায় থাকা যায় তা দেখিয়ে দিয়েছেন। আর ক্রিকেটিয় সাফল্য তো নজরকাড়া। একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছেন অনায়াসে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স পুরো প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারে। এহেন বিরাট কোহলির মুকুটে জুড়ল নয়া পালক। গুগলে গত ২৫ বছর ধরে যে ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে, সেই ক্রিকেটারের নামও বিরাট কোহলি। কিংবদন্তি ব্যাটার সচিন তেণ্ডুলকর, বিশ্বকাপজয়ী অধিনায়ক এমএস ধোনি ও কপিল দেবকে এক্ষেত্রে পেছনে ফেলে দিয়েছেন তিনি।

তবে, ক্রিকেটারদের তালিকায় শীর্ষে থাকলেও, Most Searched অ্যাথলিটের তালিকায় ওই স্থানে নেই বিরাট। ওই জায়গা দখল করে নিয়েছেন বিশ্বের অন্যতম এক আইকন। কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বছর ৩৮-এর পর্তুগিজ এই সুপারস্টার এই মুহূর্তে সৌদির ফুটবল ক্লাব অল নাসেরকে প্রতিনিধিত্ব করছেন। 

বছর ৩৫-এর বিরাট যে যে সাফল্যে তাঁর এযাবৎ ক্রিকেটিয় কেরিয়ারে অর্জন করেছেন, তার জেরে ইতিমধ্যেই তিনি অন্যতম কিংবদন্তি হিসাবে গণ্য হন। আন্তর্জাতিক ক্রিকেটে, সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনি চতুর্থ স্থানে রয়েছেন। এ পর্যন্ত কোহলির সংগ্রহে ২৬ হাজার ৫৩২ রান। টেস্ট, একদিনের ক্রিকেট ও টি২০-তে ৫১৮ ম্যাচ খেলে এই রান তুলেছেন তিনি। শতরানের সংখ্যাও একেবারে ৮০টি। অর্ধ শতরান করেছেন ১৩৮টি।

সদস্য সমাপ্ত একদিনের বিশ্বকাপে কোহলিকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয়। সেরা ফর্মে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করেছেন তিনি। ১১টি ম্যাচে তাঁর সংগ্রহে ছিল ৭৬৫ রান। ৯৫.৬২ গড়। স্ট্রাইক রেটও ছিল ৯০-এর ওপর। ৯০.৩২। 

এদিকে ২০২৩ সালে ভারতে 'Most Googled People' এর তালিকায় একেবারে প্রথমে রয়েছেন কিয়ারা আডবাণী। তাঁর স্বামী তথা অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এই তালিকায় রয়েছেন ষষ্ঠ স্থানে। গত ফেব্রুয়ারি মাসেই বিয়ে করেন এই যুগল।

এক বিবৃতিতে গুগলের তরফে জানানো হয়, 'ভারতে ট্রেন্ডিং মানুষের তালিকায় সামনে রয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। এমনকী বিশ্বজুড়ে ট্রেন্ড করা অভিনেতাদের তালিকাতেও তিনি জায়গা করে নিয়েছেন।'

কিয়ারার পরেই ভারতে সবথেকে বেশি গুগল করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার শুভমন গিলকে নিয়ে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ড ক্রিকেটার রাচিন রবীন্দ্র। এই তালিকায় আর রয়েছেন- মহম্মদ শামি, গ্লেন ম্যাক্সওয়েল, সূর্যকুমার যাদব ও ট্রাভিস হেড।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget