এক্সপ্লোর

কোহলিদের ফিটনেসে জোর দিতে ‘ইয়ো-ইয়ো’ টেস্টের পাস মার্কস বাড়াতে উদ্যোগী টিম রবি শাস্ত্রী

এই টেস্টে ঊত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে ভিন্ন পয়েন্টকে মানদণ্ড রাখে ভিন্ন দল।

মুম্বই: টিম ইন্ডিয়ার সার্বিক ফিটনেসের মান বাড়াতে উদ্যোগী হয়েছেন দলের হেড কোচ রবি শাস্ত্রী। বোর্ড সূত্রে খবর, ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে এবার বহুল-প্রচলিত ‘ইয়ো-ইয়ো’ টেস্টের পাস মার্কস এখনকার ১৬.১ থেকে বাড়িয়ে ১৭ করতে চাইছেন শাস্ত্রী ও তাঁর সাপোর্ট স্টাফরা। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সফরের আগেই যোগ্যতার এই নতুন মানদণ্ডকে কার্যকর করা হবে।

কী এই ‘ইয়ো-ইয়ো’ টেস্ট? আদতে ‘ইয়ো-ইয়ো’ টেস্ট হল বিপ টেস্টের একটি সংস্করণ। অতীতে ফিটনেস যাচাইয়ের জন্য ক্রিকেটারদের দৌড়ানো সহ একটি অ্যারোবিক ফিটনেস রুটিনের মধ্যে দিয়ে যেতে হত। ছোট করে তাকে বিপ টেস্ট বলা হত। বর্তমানে, বিপ টেস্টের জায়গায় এখন ‘ইয়ো-ইয়ো’ টেস্ট করা হয়। স্বাভাবিকভাবেই, এটা বিপ টেস্টের চেয়ে বেশি কষ্টসাধ্য। টেস্টটি বিভিন্ন লেভেলে বিভক্ত। এর অন্তর্গত, ২০ মিটার ব্যবধানে দুটি কোণ-জাতীয় বস্তু বসানো থাকে। ‘বিপ’ শব্দ শোনা মাত্রই একজন ক্রিকেটারকে এক কোণ থেকে অপরদিকে দৌড়ে যেতে হয় দ্বিতীয় বিপ হওয়ার আগে। সঙ্গে সঙ্গে তাঁকে সেখান থেকে আবার ঘুরে শুরুর কোণে আসতে হয়। একে বলা হয় ‘শাটল’। অর্থাৎ, একটি শাটল-এ মোট ৪০ মিটার দৌড়তে হয়। প্রতিবার, এই দুই বিপ-এর ফ্রিকোয়েন্সি বাড়ানো হয়। অর্থাৎ, দুই বিপের মধ্যের সময় কমানো হয়। ফলত, দৌড়ের গতি ক্রমশ বাড়াতে হয় ক্রিকেটারদের। প্রথমে দৌড় শুরু হয় স্পিড লেভেল ৫-এ। এই ভাগে একটি শাটল থাকে। পরের বার স্পিড বাড়িয়ে ৯ করা হয়। এখানেও একটি শাটল থাকে। পরের বার (স্পিড লেভেল ১১) দুটি শাটল থাকে। এরপর আসে লেভেল ১২ ও লেভেল ১৩। এক্ষেত্রে যথাক্রমে তিনটি ও চারটি করে শাটল থাকে। ১৪-র ওপরে লেভেলে আটটি করে শাটল থাকে। বর্তমানে সর্বোচ্চ লেভেল হল ২৩। এখানেই দৌড়ের গতি সর্বাধিক রাখতে হয় ক্রিকেটারদের। এক-একটি শাটল সম্পন্ন করার পর মাত্র ১০ সেকেন্ডের বিরতি পান ক্রিকেটাররা। কোনও ক্রিকেটার নির্ধারিত সময়ের মধ্যে শাটল সম্পন্ন করতে না পারলে তাঁকে ওয়ার্নিং দেওয়া হয়। একজন ক্রিকেটার কতটা দৌড় অতিক্রম করলেন, তা প্রত্যেক লেভেলের গড়কে যোগ করে নির্ধারণ করা হয়। সাধারণত, এই টেস্টে ঊত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে ভিন্ন পয়েন্টকে মানদণ্ড রাখে ভিন্ন দল। বর্তমানে ভারত ১৬.১ পয়েন্টকে যোগ্যতার মানদণ্ড হিসেবে রেখেছে। অর্থাৎ, স্পিড লেভেল ১৬-তে একজন ক্রিকেটারকে প্রথম শাটল সফলভাবে সম্পন্ন করতে হবে। যার অর্থ ওই ক্রিকেটার মোট ১১২০ মিটার অতিক্রম করেছেন বলে ধরা হবে। সেই জায়গায় পাকিস্তান তাদের ক্রিকেটারদের জন্য যোগ্যতার মাপকাঠি রেখেছে ১৭.৪। ওয়েস্টে ইন্ডিজের ক্ষেত্রে তা ১৯। নিউজিল্যান্ডের ক্ষেত্রে তা সর্বাধিক ২০.১। টিম ইন্ডিয়ার প্রাক্তন ফাস্ট বোলার আশীস নেহরা বলেন, সাধারণত, সব ক্রিকেটার ১৬.১ অতিক্রম করে থাকে। হার্দিক পাণ্ড্য ১৯-এ পৌঁছতে পেরেছে।  মণীশ পাণ্ডে ১৯ করেছে। জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে আমি নিজে ১৮.৫ পেয়েছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget