এক্সপ্লোর

ODI World Cup 2023: ''তোমরা আমাদের গর্বিত করেছ'', রোহিতদের পাশে দাঁড়িয়ে বার্তা নীরজের

Neeraj Chopra On Indian Cricket Team: রোহিত বাহিনীর গোটা টুর্নামেন্টে পারফরম্যান্স বেশ নজরকাড়া ছিল। গ্রুপ লিগ থেকে সেমিফাইনাল টানা ১০ ম্যাচ জিতেছে তাঁরা।

মুম্বই: তীরে এসে তরী ডুবেছে। বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team)। তবে রোহিত বাহিনীর গোটা টুর্নামেন্টে পারফরম্যান্স বেশ নজরকাড়া ছিল। গ্রুপ লিগ থেকে সেমিফাইনাল টানা ১০ ম্যাচ জিতেছে তাঁরা। যদিও ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে। তবে ভারতীয় দলের পাশে দাঁড়ালেন দেশের অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়া। রোহিতের জন্য শুভেচ্ছা বার্তায় নীরজ লিখেছেন, ''ভারতীয় দল তোমরা আমাদের গর্বিত করেছ। ফাইনালের রাতটা আমাদের জন্য় ছিল না। হতাশ হয়ো না। এমন একটা টুর্নামেন্ট, যা কোনওদিনই ভোলার না।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neeraj Chopra (@neeraj____chopra)

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ জয় অধরাই থেকে গিয়েছে বিরাট, রাহুলদের। ৬ উইকেট ভারতকে হারিয়ে ষষ্ঠবার ওয়ান ডে বিশ্বকাপ নিজেদের ঘরে তুলেছে প্যাট কামিন্সের দল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবশ্য হতাশই হতে হল রবিবার রাতে। ভিভিআইপি বক্সে বসে দেখতে হল, তাঁর শহর থেকে ট্রফি নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে। যে ফলাফলের পর গোটা দেশে শোকের আবহ। ভেঙে পড়েছেন ভারতীয় ক্রিকেটারেরাও। তবে সকলকে সান্ত্বনা দিলেন খোদ প্রধানমন্ত্রী।

রবিবার রাতে ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের পরই ভারতীয় ড্রেসিংরুমে যান প্রধানমন্ত্রী। সেখানে ভারতীয় ক্রিকেটারদের সান্ত্বনা দেন তিনি। তবে সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয়, যখন মহম্মদ শামিকে বুকে টেনে নেন মোদি। ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন ডানহাতি পেসার। ফাইনালে ব্যর্থতার পর শামিকে মানসিকভাবে চাঙ্গা করেন প্রধানমন্ত্রী।

সোমবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন খোদ শামি। লেখেন, 'গতকাল দিনটি আমাদের ছিল না। আমাকে এবং দলকে যাঁরা সমর্থন করে গিয়েছেন, তাঁদের ধন্যবাদ। ড্রেসিংরুমে এসে আমাদের উদ্বুদ্ধ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমরা ঘুরে দাঁড়াবই।'

উল্লেখ্য, গ্রুপ লিগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সেটি ছিল গ্রুপ লিগে রোহিতদের প্রথম ম্যাচ। তবে ফাইনালে এসে হারতে হল। ২০১৯ সালে সেমিফাইনালে কিউয়িদের বিরুদ্ধেও হেরে ছিটকে যেতে হয়েছিল বিশ্বকাপ থেকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget