এক্সপ্লোর

আফগানিস্তানের বিরুদ্ধে ভারত জিততে না পারায় গ্যালারিতে কান্না এই শিশুর, ফোন করে কথা বললেন ভূবনেশ্বর

দুবাই: মঙ্গলবার এশিয়া কাপে গ্রুপ ফোরের নিয়মরক্ষার ম্যাচে ভারত বনাম আফগানিস্তানের টাই হয়েছে। নিয়মরক্ষার খেলা হলেও ম্যাচটি শেষমুহূর্তে টানটান থ্রিলারে পরিণত হয়েছিল। আফগানিস্তান প্রথমে ব্যাট করে ২৫২ তুলেছিল। রান তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে ভারত ২৫২ রানে অলআউট হয়ে যায়। ম্যাচ টাই হয়ে যায়। আফগানিস্তানের বিরুদ্ধে জিততে না পারায় ভারতীয় দলের অনেক সমর্থকও হতাশ হয়ে যায়। কিন্তু এরই মধ্যে এক শিশুর কান্নাভেজা মুখের ছবি ক্রিকেটপ্রেমীদেরই শুধু নয়, ভারতীয় দলেরও মন খারাপ করে দিয়েছিল। মঙ্গলবার রাতে ভারতীয় দলের ওই খুদে সমর্থক বাবার সঙ্গে ভারতের জয় দেখতে এসেছিল। কিন্তু ম্যাচ টাই হওয়ায় তার সেই স্বপ্ন ভেঙে যায়। রশিদ খানের বলে রবীন্দ্র জাডেজার ক্যাচ তালুবন্দী হতেই শিশুটি গ্যালারিতেই কাঁদতে শুরু করে দেয়। তার বাবা তাকে ভোলানোর চেষ্টা করেন। কিন্তু ভারত জিততে না পারায় এতটাই দুঃখ পেয়েছিল যে, কিছুতেই কান্না থামছিল না ছেলেটির। ছেলেটির সেই কান্নার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভারতীয় দলের পেস বোলার ভূবনেশ্বর কুমার ছেলেটির সঙ্গে ফোন করে কথা বলে সান্ত্বনা দিয়েছেন। এতে ছেলেটি দারুণ খুশি হয়েছে। ছেলেটির বাবা অমনপ্রীত সিংহ টুইট করে এ কথা জানিয়েছেন। ছেলের ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, ওর সঙ্গে ভূবি কথা বলেছেন। ছেলেটির কান্নার ভিডিও সোশাল মিডিয়ায় অনেকেই দেখেছেন এবং প্রতিক্রিয়া জানিয়েছেন। হরভজন সিংহও ছেলেটির ছবির স্ক্রিনশট পোস্ট করে স্বান্তনা জানিয়ে বলেছেন, ‘কেঁদো না বেটা, ফাইনালে আমরা জিতব’। ছেলেটির বাবা এত খুবই খুশি। তিনি ট্যুইটারের মাধ্যমে ভাজ্জিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ভাজ্জি পাজি, এখনও ও খুব খুশি। ও এখন ফাইনালের দিকে তাকিয়ে রয়েছে। ভূবনেশ্বরের প্রতি কৃতজ্ঞ। তিনি ফোন করে ওকে বুঝিয়েছেন। আমরা ফাইনালে অবশ্যই জয়ী হব। ছেলেটি দুবাইতে ধোনির ক্রিকেট অকাদেমিতে প্রশিক্ষণ নিচ্ছে। একজন ট্যুইটার ইউজার ছেলেটির কান্নার ছবি শেয়ার করে লিখেছেন, বলিউডের কাহিনী হলে শিশুটি ১৫ বছর পারে ভারতীয় দলের সেরা স্পিনার হয়ে আফগানিস্তান দলকে শূন্য রানে আউট করবে। এর জবাবে ছেলেটির বাবা লিখেছেন, ও এখন ধোনি ক্রিকেট অকাদেমিতে খেলা শিখছে। আপনার আশা অবশ্যই একদিন সফল হবে। বোলিংয়ে না হলেও ব্যাটিংয়ে ও নিশ্চয় ম্যাচ জেতাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget