এক্সপ্লোর

‘ইয়ো-ইয়ো’ টেস্টে ব্যর্থ হয়েই বাদ যুবরাজ, রায়না

নয়াদিল্লি: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ‘ইয়ো-ইয়ো’ এনডুরেন্স টেস্টে ব্যর্থ হওয়াতেই শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজের দল থেকে বাদ পড়েছেন যুবরাজ সিংহ ও সুরেশ রায়না। বিসিসিআই সূত্রে এমনই খবর। বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেছেন, ‘বিপ টেস্টেরই উন্নত সংস্করণ হল ইয়ো-ইয়ো টেস্ট। এই টেস্টে পাশ করতে গেলে ১৯.৫ পয়েন্ট সংগ্রহ করতেই হয়। সেখানে যুবরাজ মাত্র ১৬ পয়েন্ট পেয়েছেন। রায়নাও ১৯.৫ পয়েন্ট পাননি। সেই কারণেই তাঁদের বাদ দেওয়া হয়েছে। ভারতের কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহলি ও প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ স্পষ্ট করে দিয়েছেন, ফিটনেসের ক্ষেত্রে আপস করা হবে না। ইয়ো-ইয়ো টেস্টে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা গড়ে ২১ পয়েন্ট পান। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট, রবীন্দ্র জাডেজা ও মণীশ পাণ্ডে নিয়মিত ২১ পয়েন্ট পান। বাকিরা ১৯.৫ বা তার বেশি পয়েন্ট পান।’ বিসিসিআই-এর এই আধিকারিক আরও বলেছেন, ন’য়ের দশকে মহম্মদ আজহারউদ্দিন, রবিন সিংহ ও অজয় জাডেজার মতো কয়েকজন বাদ দিয়ে বিপ টেস্টে ভারতীয় ক্রিকেটারদের গড় পয়েন্ট থাকত ১৬ থেকে ১৬.৫। কিন্তু এখন স্বয়ং অধিনায়কই ফিটনেসের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিচ্ছেন। তাই পরিস্থিতি বদলে গিয়েছে। ইয়ো-ইয়ো টেস্টে ২০ মিটার দূরত্বে থাকা দাগের মাঝে দৌড়তে হয় ক্রিকেটারদের। একটি দাগের পিছনে পা রেখে দৌড় শুরু করতে হয়। বিপ শব্দ হলেই ঘুরতে হয়। প্রথমবারের চেষ্টায় একজন ক্রিকেটার সময়ের মধ্যে দুটি দাগ স্পর্শ করতে না পারলে আরও দু বার সুযোগ পান। তবে সেক্ষেত্রে গতি বাড়াতে হবে। এই পরীক্ষার ফল একটি সফটওয়্যারের মাধ্যমে নথিবদ্ধ করা হয়। ফুটবল ও হকিতেও খেলোয়াড়দের ফিটনেস দেখার জন্য এই পরীক্ষার ব্যবস্থা রয়েছে।

সেরা শিরোনাম

Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Indian Cricket Team: বিরাট-রোহিতের 'শেষ বিশ্বকাপ'-র প্রস্তুতিতে ফাঁক ফোকর রাখতে নারাজ বিসিসিআই, নেওয়া হল বিশেষ উদ্যোগ
বিরাট-রোহিতের 'শেষ বিশ্বকাপ'-র প্রস্তুতিতে ফাঁক ফোকর রাখতে নারাজ বিসিসিআই, নেওয়া হল বিশেষ উদ্যোগ
Pant-Dhoni: এক ফ্রেমে ভারতীয় দলের সেকাল-একাল, ভাইরাল ধোনি, পন্থের আড্ডার ভিডিও
এক ফ্রেমে ভারতীয় দলের সেকাল-একাল, ভাইরাল ধোনি, পন্থের আড্ডার ভিডিও
Lionel Messi: মেসির অবসরের সিদ্ধান্তের পরেই লিওকে সম্মান জানাতে বিরাট ঘোষণা আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশনের
মেসির অবসরের সিদ্ধান্তের পরেই লিওকে সম্মান জানাতে বিরাট ঘোষণা আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশনের

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
যুক্তি তক্কো পর্ব ১ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
Suvendu Adhikari:'ফ্রি প্যালেস্তাইন লিখলে, কেন লিখবেন না ফ্রি পিওকে?' কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
NCPI News : সুদীপ-কাকলিদের আর্জি মানলেন লোকসভার স্পিকার | তৃণমূলত্যাগী ২০জন সাংসদকে ৩ সপ্তাহ সময়।
RG Kar Case: RG কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Wai Wai Noodles: মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
Gold Price Today: জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
Weather Forecast: আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
Assam News : পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Embed widget