এক্সপ্লোর

IND vs SA: দ্রুত গতির লেগব্রেক, আর তাতেই বাজিমাত চাহালের

IND vs SA T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের মরণ-বাঁচন ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন ভারতের দুই ওপেনার। অর্ধশতরান হাঁকালেন ঈশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়াড।

বিশাখাপত্তনম: তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি (International T20 Cricket) ক্রিকেটে ভারতের (Indian Cricket Team) জার্সিতে সর্বােচ্চ উইকেট প্রাপক। কিন্তু দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম ২ টো ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি একদমই। তাই খিদে ছিলই। আর সঙ্গে শান দিয়েছিলেন নিজের মগজাস্ত্রে। ব্যস, তাতেই বাজিমাত। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তুলে নিয়েছেন ৩ উইকেট। ভারতের জয়ের পেছনে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) পারফরম্য়ান্সের অবদান অনস্বীকার্য। ম্যাচ জিতে নিজেই ফাঁস করলেন সাফল্যের রহস্য। 

ম্যাচের পর কী বললেন চাহাল?

নিজের চার ওভারের স্পেলে মাত্র ২০ রান দিয়ে চাহাল গতকাল তুলে নিয়েছিলেন ৩টি উইকেট। হর্ষল পটেল ৪ উইকেট নিলেও ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন চাহালই। খেলা শেষে হরিয়ানার এই লেগস্পিনার বলেন, ''আগের ম্যাচে আমি অনেক বেশি দ্রুতগতির স্লাইডার বল করছিলাম। ম্যাচের পর আমি পারস মাম্ব্রে স্য়ারের সঙ্গে কথা বলি। এই ম্যাচে আমি বোলিংয়ে কিছুটা পরিবর্তন এনেছিলাম। দ্রুতগতির লেগব্রেক করার চেষ্টা করছিলাম বেশি করে। কিন্তু বলের সিম পজিশনটা একটু আলাদা রেখেছিলাম। আগের ২ ম্যাচে এটা করিনি তাই ব্যাটাররাও আমাকে সহজেই আক্রমণ করতে পারছিলেন। এদিন কিছুটা অতিরিক্ত টার্ন করানোর চেষ্টা করেছিলাম ভিন্ন লাইনে বল ফেলে, আর তাতেই সাফল্য এসেছে।''

সিরিজে জয়ের মুখ দেখল ভারতীয় দল

চাহাল ছাড়াও ভারতের হয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে সেরা পারফর্ম করেছেন হর্ষল পটেল, ঈশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়াড। মরণ-বাঁচন ম্যাচে যেন জেগে উঠলেন ভারতীয় ক্রিকেটারেরা। ব্যাটে ঈশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়দের পর বল হাতে দাপট দেখালেন হর্ষল পটেল, যুজবেন্দ্র চাহাল। হর্ষল নিলেন ৪ উইকেট। মাত্র ২৫ রানের বিনিময়ে। ২০ রানে ৩ উইকেট চাহালের। ভারতের ১৭৯/৫ তাড়া করতে নেমে মাত্র ১৩১ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ৪৮ রানে ম্যাচ জিতল ভারত। সেই সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-২ করলেন ঋষভ পন্থরা।

আরও পড়ুন: হাত-পা ছুড়ে নাচতে নাচতেই দুরন্ত সেভ, রেডমেনের হাত ধরেই কাতার বিশ্বকাপে অজিরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget