এক্সপ্লোর

Yuzvendra Chahal: কথায় নয়, কাজেই দেখা যাবে, চাহালের পোস্টে কি নির্বাচকদের কটাক্ষ? কী প্রতিক্রিয়া ধনশ্রীর?

Indian Cricket Team: বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলেও জায়গা পাননি চাহাল।

নয়াদিল্লি: কথা নয়, কাজেই যেন নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে বদ্ধপরিকর তিনি। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। হরিয়ানার লেগস্পিনার বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পাননি। এমনকী, বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলেও জায়গা পাননি। তবে বিজয় হাজারে ট্রফিতে বল হাতে ভেল্কি দেখাচ্ছেন চাহাল। আর তারপরই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন লেগস্পিনার।

ভারতীয় দলে জায়গা না পেলেও ফর্মেই রয়েছেন লেগস্পিনার। বৃহস্পতিবারই বিজয় হাজারে ট্রফির ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ২৬ রানে ৬ উইকেট নিয়েছেন হরিয়ানার হয়ে। পরে সোশ্যাল মিডিয়ায় উইকেট নিয়ে নিজের একটি উচ্ছ্বাস প্রকাশের ছবি দিয়েছেন তিনি। সঙ্গে শুধু লিখেছেন, 'কাজে দেখা যাবে।' সঙ্গে আরও লিখেছেন, 'যখন সবাই অন্য কিছু ভাবছে, তখন নিজেকে ধরে রাখাই প্রকৃত যোদ্ধার প্রধান শক্তি।'

 

চাহালের এই পোস্ট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনেকের মতে, তিনি রবি বিষ্ণোইয়ের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন ঘুরিয়ে। চাহালের এই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি।

বৃহস্পতিবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বিষ্ণোই বল হাতে তেমন কিছু করতে পারেননি। ৪ ওভারে ৫৪ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন। জাতীয় দলের নির্বাচকেরা চাহালের বদলে তাঁকে দলে নিয়েছেন। চাহাল যে দিন ২৬ রানে ৬ উইকেট নিয়েছেন, সে দিনই ব্যর্থ বিষ্ণোই। তবে কি নিজের উচ্ছ্বাস প্রকাশের ছবি দিয়ে ভারতের দল নির্বাচন নিয়েই ঘুরিয়ে প্রশ্ন তুলতে চেয়েছেন ৩৩ বছরের লেগস্পিনার। চাহালের পোস্টে আগুন ইমোজি দিয়েছেন তাঁর স্ত্রী ধনশ্রী। যা আরও বেশি করে জল্পনা উস্কে দিয়েছে।

বিশ্বকাপ ফাইনাল দেখতে চাহালের সঙ্গেই আমদাবাদ গিয়েছিলেন ধনশ্রী। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চাহালের পাশে বসেই খেলা দেখেন তিনি।

দেশের হয়ে ৭২টি ওয়ান ডে এবং ৮০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে চাহালের। গত অগাস্টের পর চাহাল আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। বিশ্বকাপে ভারতের একাধিক ম্যাচে তাঁকে দেখা গিয়েছিল গ্যালারিতে। তাঁর সামনে ভারতীয় দলের দরজা খোলে কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফিরছেন হার্দিক ? আইপিএল ট্রেডিংয়ে বড়সড় দলবদলের জোরাল ইঙ্গিত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Argentina Vs Spain: স্পেন না আর্জেন্তিনা, বিশ্বকাপের মঞ্চে অতিরিক্ত সময়ে ও পেনাল্টিতে কারা এগিয়ে?
স্পেন না আর্জেন্তিনা, বিশ্বকাপের মঞ্চে অতিরিক্ত সময়ে ও পেনাল্টিতে কারা এগিয়ে?
PV Sindhu Win: ইয়ামাগুচিকে হারিয়ে ১৯ মাস পরে খেতাব ঝুলিতে, প্রথমবার জাপান ওপেন জয় সিন্ধুর
ইয়ামাগুচিকে হারিয়ে ১৯ মাস পরে খেতাব ঝুলিতে, প্রথমবার জাপান ওপেন জয় সিন্ধুর

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget