News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

বোলারদের প্রচেষ্টার পাশে দাঁড়াতে হবে, দলের ব্যাটসম্যানদের বার্তা কোহলির

FOLLOW US: 
Share:
মেলবোর্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের আগে মেলবোর্ন বোলারদের প্রচেষ্টাকে স্বীকৃতি দানের জন্য দলের ব্যাটসম্যানদের কাছে আর্জি জানালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পারথের পিচে কোহলি দুরন্ত সেঞ্চুরি করেছিলেন। তার আগে অ্যাডিলেড টেস্টে চেতেশ্বর পূজারা, সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে চাপের মুখে ব্যাট হাতে দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন। বাকি ব্যাটসম্যানরা সেভাবে সফল হতে পারেননি। অন্যদিকে সিরিজের গত দুটি টেস্টেই বোলাররা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। চার ইনিংসে ৪০ টি উইকেট তুলেছেন তাঁরা। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই পারথ টেস্টে হারতে হয়েছে ভারতকে। ফলে অস্ট্রেলিয়া অ্যাডিলেডে হেরেও পারথ টেস্টে জিতে সিরিজে সমতা ফেরাতে পেরেছে। তৃতীয় টেস্টের আগে তাই অধিনায়কের মুখে শোনা গেল ব্যাটসম্যানদের তাঁদের নিজেদের দায়িত্ব পালনের কথা। কোহলি বলেছেন, ব্যাটসম্যানদের রান করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আমাদের বোলাররা যথার্থই দুরন্ত বোলিং করছেন। ব্যাটসম্যানরা রান না করতে পারলে বোলারদের আর কিছু করার থাকে না। অধিনায়ক বলেছেন, পরে ব্যাট করতে হলে আমরা বিপক্ষের থেকে বেশি বা তাদের স্কোরের যতটা সম্ভব কাছাকাছি রান করার চেষ্টা করব। একটা বড় রানের সমান স্কোর করলে খেলার ফলাফল দ্বিতীয় ইনিংসের ওপরই নির্ভর করবে। প্রথম ইনিংসে লিড পেলে তা কাজে লাগানো যায়। এ জন্য ব্যাটসম্যানদের যৌথভাবে পারফর্ম করতে হবে। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের খুব ভালো পারফর্ম করতে হবে। কোহলি স্পষ্ট করে দিয়েছেন, অ্যাডিলেডে জয় বা পারথে বার মেলবোর্ন টেস্টে কোনও প্রভাব ফেলবে না। ভারত শেষবার মেলবোর্নে যে টেস্ট খেলেছিল তা ড্র হয়েছিল। ওই ম্যাচে কোহলি ও রাহানে সেঞ্চুরি করেছিলেন। বক্সিং ডে টেস্টে পিচ সবুজ থাকবে বলেই আশা প্রকাশ করেছেন কোহলি।
Published at : 25 Dec 2018 01:58 PM (IST) Tags: IndvAus Australia India Virat Kohli Cricket

সম্পর্কিত ঘটনা

India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের

IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

Sandpaper Gate: 'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট

Sandpaper Gate: 'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট

বড় খবর

Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন

Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন

Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক

Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক