এক্সপ্লোর

Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 

Iran Israel War : মাত্র দুই ট্রেডিং সেশনে বিনিয়োগকারীরা হারিয়েছেন প্রায় ১২ লক্ষ কোটি টাকা, যার মধ্যে সোমবার এক দিনেই ক্ষতি হয়েছে ৯ লক্ষ কোটি টাকা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ইরান-ইজরায়েল সংঘাতের কারণে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি।
  • ভারতীয় মুদ্রার রেকর্ড পতন, ডলারের তুলনায় টাকার দাম ৯২.৩৫।
  • শেয়ার বাজারে ব্যাপক ধস, দুই দিনে বিনিয়োগকারীদের ক্ষতি ১২ লক্ষ কোটি।
  • ভূ-রাজনৈতিক অস্থিরতায় বাজার অস্থিতিশীল, দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরি।

Iran Israel War : মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েল-আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার সরাসরি প্রভাব পড়ল ভারতীয় শেয়ার বাজারে (Indian Stock Market)। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম আকাশচুম্বী হওয়া এবং টাকার দামের রেকর্ড পতনে সোমবার রক্তস্নাত হল দালাল স্ট্রিট (Dalal Street)। মাত্র দুই ট্রেডিং সেশনে বিনিয়োগকারীরা হারিয়েছেন প্রায় ১২ লক্ষ কোটি টাকা, যার মধ্যে সোমবার এক দিনেই ক্ষতি হয়েছে ৯ লক্ষ কোটি টাকা।

বাজারের প্রধান সূচকের চিত্র:
সোমবার লেনদেন শেষে দেখা যায় বাজারের প্রতিটি সেক্টরেই ব্যাপক ধস নেমেছে:

BSE Sensex: ১,৩৫৩ পয়েন্ট বা ১.৭১% পড়ে বন্ধ হয়েছে ৭৭,৫৬৬.১৬ পয়েন্টে।

Nifty 50: ৪২২ পয়েন্ট বা ১.৭৩% কমে দাঁড়িয়েছে ২৪,০২৮.০৫ পয়েন্টে।

Midcap ও Smallcap: বিএসই মিডক্যাপ সূচক ২% এবং স্মলক্যাপ সূচক ২.৪৬% পর্যন্ত পড়ে গিয়েছে।

৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার:
বাজারের এই টালমাটাল অবস্থায় ৮৭৫টি শেয়ার তাদের এক বছরের সর্বনিম্ন (52-week low) স্তরে পৌঁছেছে।

এদের মধ্যে রয়েছে দেশের বড় বড় সব কোম্পানি:

ব্যাঙ্কিং ও ফিন্যান্স: HDFC Bank, Bajaj Holdings

আইটি সেক্টর: TCS, Wipro

অন্যান্য: Asian Paints, Tata Motors, Indigo (InterGlobe Aviation), Ambuja Cements, Trent, Suzlon Energy, GAIL এবং Dixon Technologies।

বিপরীত দিকে, প্রতিকূলতার মাঝেও ৭২টি শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল MRPL, Jindal Poly Films এবং কিছু ডিফেন্স ও মিউচুয়াল ফান্ড ETF।

ধসের মূল ৩টি কারণ:
১. ভূ-রাজনৈতিক অস্থিরতা: ইরান ও ইজরায়েল সংঘাতের ফলে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
২. অপরিশোধিত তেলের দাম: ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১৫-১১৭ ডলার ছাড়িয়ে যাওয়ায় ভারতের মতো আমদানিকারক দেশের ওপর চাপ বেড়েছে।
৩. টাকার দরে রেকর্ড পতন: সোমবার ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম রেকর্ড ভেঙে ৯২.৩৫ স্তরে নেমেছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, যতক্ষণ না মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত হচ্ছে, ততক্ষণ বাজারে এই অস্থিরতা বজায় থাকতে পারে। তবে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য ভালো মানের শেয়ার কম দামে কেনার সুযোগও তৈরি হচ্ছে বলে অনেকে মনে করছেন।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Frequently Asked Questions

ইরান-ইজরায়েল সংঘাতের ফলে ভারতীয় শেয়ার বাজারে কী প্রভাব পড়েছে?

ইরান-ইজরায়েল সংঘাতের ফলে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং টাকার দাম রেকর্ড পতনের কারণে ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে।

সোমবার ভারতীয় শেয়ার বাজারের প্রধান সূচকগুলি কতটা কমেছে?

সোমবার লেনদেন শেষে BSE Sensex ১.৭১% কমে ৭৭,৫৬৬.১৬ পয়েন্টে এবং Nifty 50 ১.৭৩% কমে ২৪,০২৮.০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজারের বর্তমান অস্থিরতার মূল কারণগুলি কী কী?

বাজারের অস্থিরতার মূল কারণগুলির মধ্যে রয়েছে ইরান-ইজরায়েল সংঘাতের ফলে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং ভারতীয় টাকার রেকর্ড পতন।

কতগুলি শেয়ার তাদের ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে?

বাজারের টালমাটাল অবস্থায় ৮৭৫টি শেয়ার তাদের এক বছরের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে, যার মধ্যে HDFC Bank, TCS, Wipro-এর মতো বড় কোম্পানিও রয়েছে।

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget