এক্সপ্লোর

240W Fast Charging: ১০ মিনিটেরও কম সময়ে ফুল চার্জ হবে ফোন ! কীভাবে হবে এমন ম্যাজিক?

Smartphone: রিয়েলমি জিটি নিও ৫ ফোনের যে ভ্যারিয়েন্টে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে সেখানে ৪৬০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Realme GT Neo 5: সম্প্রতি নতুন স্মার্টফোন (Smartphone) লঞ্চ করেছে রিয়েলমি (Realme) সংস্থা। জানা গিয়েছে, রিয়েলমি জিটি নিও ৫ (Realme GT Neo 5) মডেলে রয়েছে ২৪০ ওয়াটের (240W) ফাস্ট চার্জিং সাপোর্ট। এর সাহায্যে এই স্মার্টফোনে ১০০ শতাংশ চার্জ হবে ১০ মিনিটেরও কম সময়ে। শোনা যাচ্ছে, রিয়েলমি জিটি নিও ৫ ফোনে ২০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৮০ সেকেন্ড, ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৪ মিনিট এবং ১০০ শতাংশ অর্থাৎ ফুল চার্জ হবে ১০ মিনিটেরও কম সময়ে। মাত্র ২০ সেকেন্ড চার্জ দিলে এই ফোনে প্রায় ২ ঘণ্টা কথা বলা যাবে। রিয়েলমি জিটি নিও ৫ ফোন অবশ্য ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়েও একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। সেখানে ব্যাটারির সাইজ আগের ভ্যারিয়েন্টের তুলনায় কিছুটা বড়। উল্লেখ্য, রিয়েলমি জিটি নিও ৫ ফোনের যে ভ্যারিয়েন্টে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে সেখানে ৪৬০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। অন্যদিকে ১৫০ ওয়াটের চার্জিং সাপোর্ট যুক্ত ভ্যারিয়েন্টে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। 

রিয়েলমি জিটি নিও ৫ ফোনের অন্যান্য ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট। 
  • এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর। তার সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • ২৪০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের ভ্যারিয়েন্টে ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে যা ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অন্যদিকে ১৫০ ওয়াটের চার্জিং সাপোর্ট যুক্ত মডেলে রয়েছে ৮ জিবি, ১২ জিবি এবং ১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। 

আপাতত চিনে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি নিও ৫ ফোন। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই ফোন ভারতের বাজারেও লঞ্চ হতে চলেছে। গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে রিয়েলমির এই ফোন। তবে সেক্ষেত্রে ফোনের নাম হতে পারে রিয়েলমি জিটি ৩। অনুমান করা হচ্ছে, রিয়েলমি জিটি ৩ ফোন আদতে রিয়েলমি জিটি নিও ৫ ফোনের rebadged ভার্সান হতে চলেছে। তাই এই দুই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং ডিজাইনে মিল থাকবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও ফোনে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকবে বলে শোনা গিয়েছে। তবে রিয়েলমির এই ফোন কবে ভারতে লঞ্চ হবে সে ব্যাপারে নির্দিষ্ট ভাবে কোনও দিনক্ষণ জানা যায়নি এখনও।

আরও পড়ুন- স্মার্টফোন কেড়ে নিল মহিলার দৃষ্টিশক্তি ! আপনিও কি অন্ধকারে মোবাইল দেখেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget