এক্সপ্লোর

5G in India: ভিভো-র কোন কোন স্মার্টফোনে পাওয়া যাবে ৫জি পরিষেবা? কবে থেকেই বা চালু হবে সার্ভিস

Vivo Smartphone: ভারতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও। ভিভোর এই সমস্ত ফোনে জিও এবং এয়ারটেলের ৫জি সার্ভিস পাওয়া যাবে।

5G in India: ভারতে ৫জি (5G) পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পয়লা অক্টোবরই ভারতে ৫জি (5G in India) সার্ভিসের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই বেশ কিছু স্মার্টফোন কোম্পানি জানিয়েছে যে তাদের কোন কোন ফোনে ৫জি সাপোর্ট থাকবে। তার পাশাপাশি এও জানানো হয়েছে যে কোন কোম্পানি তাদের ৫জি ফোনের জন্য কবে থেকে সফটওয়্যার আপডেট রোলআউট শুরু হবে। এবার ভিভো (Vivo Smartphone) কোম্পানি জানিয়েছে তাদের ৫জি ফোনগুলো কবে থেকে OTT update পেতে শুরু করবে। এই OTT update চালু হলে তবেই ৫জি সার্ভিস পাওয়া যাবে।

চলতি মাসের শেষের দিকে ভিভো কোম্পানি তাদের ৫জি ফোনের জন্য সফটওয়্যার আপডেট রোলআউট শুরু করবে। অন্যদিকে Vivo Technology Day 2022 ইভেন্টে কোম্পানি ঘোষণা করেছিল যে কোন কোন ফোনে ৫জি সাপোর্ট করবে। অক্টোবর ২০২২- এর শেষের দিকেই ভিভোর ৫জি ফোনের জন্য OTT update চালু হবে। ভিভো যেসব ফোনের নাম ঘোষণা করেছে সেইসব ফোনে এয়ারটেল এবং জিও-র ৫জি সার্ভিস সাপোর্ট করবে। জিও আপাতত তার standalone 5G network চালু করেছে ভারতে। অন্যদিকে এয়ারটেল non-standalone services চালু করেছে দেশে।

ভিভো-র কোন কোন স্মার্টফোনে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে দেখে নিন তালিকা

ভিভো এক্স৫০ প্রো, ভিভো ভি২০ প্রো, ভিভো এক্স৬০ প্রো প্লাস, ভিভো এক্স৬০, ভিভো এক্স৬০ প্রো, ভিভো ভি২১ ৫জি, ভিভো ভি২১ই, ভিভো এক্স৭০ প্রো, ভিভো এক্স৭০ প্রো প্লাস, ভিভো ওয়াই৭২ ৫জি, ভিভো ভি২৩ ৫জি, ভিভো ভি২৩ প্রো ৫জি, ভিভো ভি২৩ই ৫জি, ভিভো টি১ ৫জি, ভিভো ওয়াই৭৫ ৫জি, ভিভো টি১ প্রো, ভিভো এক্স৮০, ভিভো এক্স৮০ প্রো, ভিভো ভি২৫, ভিভো ভি২৫ প্রো, ভিভো ওয়াই৫৫ ৫জি, ভিভো ওয়াই৫৫এস ৫জি - এইসব ভিভো স্মার্টফোনে থাকবে ৫জি সাপোর্ট।

ভারতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও। বর্তমানে গ্রাহকরা যে সিম ব্যবহার করেন, সেখানেই পাওয়া যাবে পরিষেবা। তবে সফটওয়্যার আপডেটের নোটিফিকেশন পেলে তবেই ৫জি সার্ভিসের সুযোগ সুবিধা পাওয়া যাবে। এয়ারটেলের তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে। অন্যদিকে ৫জি সার্ভিসের বিটা রোল আউট শুরু করেছে রিলায়েন্স জিও। তাদের তরফে মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লি- এই চারটি শহরে চালু হয়েছে টেস্টিং।

আরও পড়ুন- এই মাসেই লঞ্চ হবে রেডমি নোট ১২ সিরিজ, কী কী ফিচার থাকতে পারে

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget