এক্সপ্লোর

Redmi Note 12 Series: এই মাসেই লঞ্চ হবে রেডমি নোট ১২ সিরিজ, কী কী ফিচার থাকতে পারে

Redmi Smartphone: চিনের জনপ্রিয় টেক জায়ান্ট শাওমি সেদেশের বিখ্যাত মাইক্রোব্লগিং সাইট উইবোতে নিশ্চিত ভাবে জানিয়েছে যে রেডমি নোট ১২ সিরিজ লঞ্চ হতে চলেছে।

Redmi Note 12 Series: চলতি মাসে অর্থাৎ অক্টোবরেই লঞ্চ হবে রেডমি নোট ১২ সিরিজ (Redmi Note 12 Series)। শোনা যাচ্ছে, এই স্মার্টফোন (Smartphones) সিরিজে তিনটি ফোন লঞ্চ হতে পারে। সেগুলি হল- রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্লাস। রেডমি নোট ১২ সিরিজের আসন্ন এই ফোনগুলিতে মিডিয়াটেক ডিমেনসিটি ১৮০০ প্রসেসর, যা সম্প্রতি লঞ্চ হয়েছে সেটি থাকার সম্ভাবনা রয়েছে। ২০২১ সালে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১১ সিরিজ। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ সিরিজ।

মোটো এজ ৩০ আলট্রা

মোটোরোলা (Motorola) কর্তৃপক্ষ তাদের মোটো এজ ৩০ আলট্রা (Moto Edge 30 Ultra) ফোনের ১২ জিবি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে ভারতে। এই ফোনের মূল আকর্ষণ ২০০ মেগাপিক্সেলের রেয়ার কামেরা সেনসর। ভারতের পাশাপাশি বিশ্বেও এটিই প্রথম ফোন যেখানে ২০০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এর আগে শুধুমাত্র ৮ জিবি কনফিগারেশনে লঞ্চ হয়েছিল এই ফোন। এবার মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোন লঞ্চ হয়েছে ১২ জিবি র‍্যাম কনফিগারেশনে।

রেডমি নোট ১২ সিরিজ 

চিনের জনপ্রিয় টেক জায়ান্ট শাওমি সেদেশের বিখ্যাত মাইক্রোব্লগিং সাইট উইবোতে নিশ্চিত ভাবে জানিয়েছে যে রেডমি নোট ১২ সিরিজ লঞ্চ হতে চলেছে। অক্টোবরে এই ফোনের সিরিজ লঞ্চ হবে শোনা গেলেও নিশ্চিত ভাবে কোনও দিনক্ষণ জানা যায়নি। ভারতে এই ফোনের সিরিজ কবে লঞ্চ হবে সে ব্যাপারে এখনও কিছু ঘোষণা করেনি শাওমি কর্তৃপক্ষ। এর আগে বিভিন্ন সূত্রে শোনা গিয়েছিল, রেডমি নোট ১২ সিরিজে 6nm octa-core MediaTek Dimensity 1080 প্রসেসরের সঙ্গে ARM Mali-G68 GPU সাপোর্ট এবং ২০০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর থাকতে পারে। তিনটি ফোনেই ৫জি সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

চার্জিং ও ব্যাটারি ফিচার

সম্প্রতি আবার শোনা গিয়েছে ২১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে রেডমি নোট ১২ প্রো প্লাস মডেলে। অন্যদিকে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে রেডমি নোট ১২ প্রো ফোনে। আর রেডমি নোট ১২ ফোনে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। রেডমি নোট ১২ প্রো ফোনে একটি ৪৯৮০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। অন্যদিকে রেডমি নোট ১২ প্রো প্লাস ফোনে একটি ৪৩০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।

ডিসপ্লে

রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস ফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের ১২০ হার্টজ রিফ্রেশ রেট হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- মোটো এজ ৩০ আলট্রা ফোনের ১২ জিবি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে, দাম কত?

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget