এক্সপ্লোর

5G India Launch: প্রথম পর্যায়েই গুরুত্ব কলকাতাকে, ১২ অক্টোবরের মধ্যে চালু হচ্ছে 5G পরিষেবা, জানাল কেন্দ্র

5G Internet Service: দিল্লি সূত্রে জানা গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে ধাপে ধাপে পৌঁছে দেওয়া হবে 5G ইন্টারনেট পরিষেবা। প্রথম পর্যায়ে ১৩টি শহরকে বেছে নেওয়া হয়েছে।

নয়াদিল্লি: অপেক্ষার অবসান হতে চলেছে শীঘ্রই। অক্টোবরের মাঝামাঝিই দেশে চালু হয়ে যাবে 5G ইন্টারনেট পরিষেবা (5G Internet Service)। বৃহস্পতিবার ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। তিনি জানিয়েছেন, আগামী ১২ অক্টোবরের মধ্যে আনুষ্ঠানিক ভাবে 5G পরিষেবার উদ্বোধন হবে বলে আপাতত ঠিক হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও 5G ইন্টারনেট পরিষেবা নিয়ে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, 4G-র তুলনায় ১০ গুণ বেশি গতিসম্পন্ন হবে 5G ইন্টারনেট পরিষেবা (5G India Launch)। 

অক্টোবরের মাঝামাঝি সময়েই দেশে চালু হচ্ছে 5G পরিষেবা

এ দিন অশ্বিনী (Minister Vaishnaw) বলেন, "দ্রুত 5G ইন্টারনেট পরিষেবা চালুর পরিকল্পনা করছি আমরা। টেলিকম অপারেটররা তার কাজ শুরু করে দিয়েছে। এই মুহূর্তে ইনস্টলেশনের কাজ চলছে। আশা করছি, ১২ অক্টোবরের মধ্যে 5G পরিষেবার উদ্বোধন হবে। তার পর দেশের বিভিন্ন শহরে তা পৌঁছে দেওয়া হবে।"

দিল্লি সূত্রে জানা গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে ধাপে ধাপে পৌঁছে দেওয়া হবে 5G ইন্টারনেট পরিষেবা। প্রথম পর্যায়ে ১৩টি শহরকে বেছে নেওয়া হয়েছে। এর ফলে, দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন সেখানকার মানুষ জন। প্রথম দফায় যে ১৩টি শহরে 5G পরিষেবা পৌঁছবে, সেগুলি হল—আমদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গাঁধীনগর, গুরুগ্রাম, হায়দরাবাদ, জামনগর, কলকাতা, কলকাতা, লখনউ, মুম্বই এবং পুণে। 

আরও পড়ুন: SC on Pegasus Issue : পেগাসাসকাণ্ডে ফোনে আড়িপাতার কোনও প্রমাণ মেলেনি, জানাল সুপ্রিম কোর্ট

এর আগে, গত সপ্তাহে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিতে 5G-র প্রস্তুতি সেরে ফেলতে অনুরোধ জানিয়েছিলেন অশ্বিনী। টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কাছ থেকে ইতিমধ্যেই সেই বাবদ ১৭ হাজার ৮৭৬ কোটি টাকা পেয়েছে ডিপার্টমেন্ট অফ টলিকম। এই সংস্থাগুলি হল, ভারতী এয়ারটেল, রিলায়্যান্স জিও, আদানি ডেটা নেটওয়ার্কস এবং ভোডাফোন আইডিয়া।  

স্পেকট্রাম নিলামে এই সংস্থাগুলি অংশ নিয়েছিল। আর নিলামের পর দিনের দিনই স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট-এর চিঠি পেয়ে গিয়েছিল তারা। তবে সাধারণ মানুষের জন্য 5G পরিষেবার দাম কত রাখা হবে, তার নিয়ন্ত্রণ নেই সরকারের হাতে। এ ব্য়াপারে সংস্থাগুলিকেই সিদ্ধান্ত নিতে হবে, সরকার তাতে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস-এর সচিব কে রাজারমন। যদিও অশ্বিনী জানিয়েছেন, সাধারণের সাধ্যের মধ্যেই যাতে দাম থাকে, তার জন্য সংস্থাগুলিকে আর্জি জানিয়েছে কেন্দ্র। তিনি বলেন, "দাম যতটা সম্ভব কম রাখা যায়, তার জন্য অনুরোধ জানিয়েছি। গ্রাম এবং শহর, দুই ক্ষেত্রেই তা প্রযোজ্য।"

দাম কত রাখা হবে, তা নিয়ে চলছে জল্পনা

এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, সেই অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে একাধিক ক্ষেত্রে 5G পরিষেবা নিয়ে আসবে কেন্দ্র। কে আগে পরিষেবা নিয়ে আসতে পারে, তা নিয়ে এই মুহূর্তে ভারতী এয়ারটেল এবং রিলায়্যান্স জিও-র মধ্যে টক্কর চলছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget