এক্সপ্লোর

5G Phone Under Rs 10000: ৫জি ফোনের দাম ১০ হাজারের কম, ফিচার কিন্তু নজরকাড়া, কোথা থেকে কেনা যাবে?

Budget 5G Phone: টেকনো স্পার্ক গো ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৯৯৯৯ টাকা। আগামী ২১ অগস্ট দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে।

5G Phone Under Rs 10000: ভারতে ১০ হাজার টাকার কম দামে নতুন ৫জি ফোন লঞ্চ করেছে টেকনো সংস্থা। এবার লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক গো ৫জি ফোন। এই মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৪০০ চিপসেট। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। স্লিম ডিজাইন এবং হাল্কা ওজনের এই ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের AI ফিচার যুক্ত মেন রেয়ার ক্যামেরা সেনসর। ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছে। টেকনো সংস্থার নিজস্ব Ella AI ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে No Network Communication কানেক্টিভিটি। 

ভারতে টেকনো স্পার্ক গো ৫জি ফোনের দাম, কবে থেকে বিক্রি শুরু হচ্ছে, কোথা থেকে কেনা যাবে 

টেকনো স্পার্ক গো ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৯৯৯৯ টাকা। আগামী ২১ অগস্ট দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। Ink Black, Sky Blue এবং Turquoise Green- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন ৫জি ফোন। 

টেকনো স্পার্ক গো ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন 

  • এই ফোনে ৬.৭৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৪০০ চিপসেট রয়েছে। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট রয়েছে টেকনো সংস্থার এই ৫জি মডেলে। 
  • টেকনো স্পার্ক গো ৫জি ফোনে সংস্থার নিজস্ব Ella AI অ্যাসিসট্যান্ট রয়েছে যেখানে ইউজাররা হিন্দি, গুজরাতি, তামিল এবং বাংলা - এইসব স্থানীয় ভাষার সাপোর্ট পাবেন। এছাড়াও এই ফোনে রয়েছে AI রাইটিং অ্যাসিসট্যান্ট, গুগলের সার্কেল টু সার্চ এইসব আধুনিক ও উন্নত AI ফিচারের সাপোর্ট। 
  • এই ফোনে ৫০ মেগাপিক্সেলের AI ফিচার যুক্ত প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ ইউনিট। ফোনের স্ক্রিনের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে সেলফি তোলা এবং ভিডিও কল করার জন্য। এই ফোনের রেয়ার ক্যামেরা ৩০ ফ্রেম পার সেকেন্ডে 2K ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে। 
  • এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার পাবেন ফোনের বক্সে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget