এক্সপ্লোর

Upcoming Smartphones: চলতি বছর এখনও কী কী ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে? রইল সম্ভাব্য তালিকা

Smartphones: নাথিং ফোন ২, আইফোন ১৫ সিরিজ ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে

Upcoming Smartphones: ২০২৩ সাল অর্থাৎ চলতি বছরের প্রথম অর্ধে বেশ কয়েকটি নজরকাড়া স্মার্টফোন (Smartphones) লঞ্চ হয়েছে। কিন্তু চমক এখনও অনেক বাকি। এই বছর আর কী কী ফোন ভারতে লঞ্চ হতে চলেছে, রইল তারই সম্ভাব্য তালিকা।

আইফোন ১৫ সিরিজ- সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসে অ্যাপেল কর্তৃপক্ষ নতুন আইফোন লঞ্চ করে। এবছরও সেপ্টেম্বর মাসে আইফোন ১৫ সিরিজ লঞ্চ হতে পারে। এই সিরিজে থাকতে পারে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই চারটি মডেল। শোনা যাচ্ছে, আইফোন ১৫ সিরিজের ফোনে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে। অ্যাপেলের নিজস্ব Bionic A16 চিপসেট থাকতে পারে এই ফোনগুলিতে। Bionic A17 চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে প্রো এবং প্রো ম্যাক্স মডেলে। 

ওয়ানপ্লাস নর্ড ৩- ভারতে ওয়ানপ্লাস নর্ড ৩ ফোন লঞ্চ হতে পারে জুন মাসের শেষের দিকে। ওয়ানপ্লাস Ace ২ভি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে  এই ফোন লঞ্চ হতে পারে। এর সঙ্গে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি ফোনও লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

নাথিং ফোন (২)- ভারতে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন (২) (Nothing Phone 2)। আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। ১১ জুলাই নাথিং ফোন (২) ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি শোনা গিয়েছে, জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে নাথিং ফোন (২) কেনা যাবে। ভারতে ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এই ফোন লঞ্চ হতে চলেছে। নাথিং ফোন (১)- এর সাকসেসর হিসেবে এই ফোন লঞ্চ হবে।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫- আগামী ২৭ জুলাই আনপ্যাকড ইভেন্টে স্যামসাং গ্যালাক্সির এই ফোল্ডেবল ৫জি ফোন লঞ্চ হবে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এই ফোনে থাকতে পারে। এছাড়াও ৬.২ ইঞ্চির এইচডি প্লাস AMOLED আউটার ডিসপ্লে এবং ৭.৬ ইঞ্চির QXGA+ AMOLED ফোল্ডিং ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে ৪৪০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। একটি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। এই ক্যামেরা ৪ মেগাপিক্সেলের হতে পারে। অন্যদিকে আউটার ক্যামেরা থাকতে পারে ১০ মেগাপিক্সেলের। 

গুগল পিক্সেল ৮ সিরিজ- ২০২৩ সাল অর্থাৎ এবছর অক্টোবর মাসে গুগল পিক্সেল ৮ সিরিজ লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই সিরিজের ফোনে গুগলের Tensor G3 চিপসেট থাকতে পারে। ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। কম আলোয় ভাল ছবি তোলা যাবে এই ক্যামেরার সাহায্যে। 

আরও পড়ুন- কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget