এক্সপ্লোর

Layoffs: এলাহি পার্টির আয়োজন, তারপরেই একধাক্কায় ব্যাপক কর্মী ছাঁটাই সাইবার সিকিউরিটি সংস্থায়!

Employee Layoffs: অন্যান্য সংস্থার মতো এই কোম্পানিতেও কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে বর্তমানের অর্থনৈতিক মন্দার কথাই বলা হয়েছে। অর্থাৎ এই পরিস্থিতিতে খরচ নিয়ন্ত্রণের জন্যই কর্মী ছাঁটাই করা হয়েছে।

Layoffs: বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই (Employee Layoffs) প্রক্রিয়া যেন থামছেই না। গতবছর অর্থাৎ ২০২২ সালের শেষভাগ থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সম্প্রতি একটি সংস্থার কর্মী ছাঁটাইয়ের এমন অদ্ভুত পদ্ধতির কথা প্রকাশ্যে এসেছে যা শুনে অবাক সকলেই। শোনা গিয়েছে, সম্প্রতি একটি সাইবার সিকিউরিটি কোম্পানি Bishop Fox একসঙ্গে প্রায় ৫০ জন কর্মীকে ছাঁটাই করেছে। এর ফলে সংস্থার ওয়ার্ক ফোর্স একধাক্কায় ১৩ শতাংশ কমে গিয়েছে। TechCrunch- এর রিপোর্টে এই তথ্য পাওয়া গিয়েছে। তবে কর্মী ছাঁটাই তো অনেক সংস্থাতেই হচ্ছে, কিন্তু তাতে চমকপ্রদ কী রয়েছে? জানা গিয়েছে, Bishop Fox সংস্থা সম্প্রতি কর্মীদের জন্য একটি বিলাসবহুল পার্টির আয়োজন করেছিল। সেখানে সব আয়োজনই ছিল এলাহি। আর এই পার্টির পরেই কর্মীদের ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। 

কী কারণে কর্মী ছাঁটাই করেছে Bishop Fox সংস্থা

অন্যান্য সংস্থার মতো এই কোম্পানিতেও কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে বর্তমানের অর্থনৈতিক মন্দার কথাই বলা হয়েছে। অর্থাৎ এই পরিস্থিতিতে খরচ নিয়ন্ত্রণের জন্যই কর্মী ছাঁটাই করা হয়েছে। এর পাশাপাশি এই সাইবার সিকিউরিটি কোম্পানি অবশ্য এও জানিয়েছে যে তাদের ব্যাবসা ভাল পর্যায়েই রয়েছে। কিন্তু এই পরিস্থিতি ভবিষ্যতে নাও থাকতে পারে। সেই কারণেই Bishop Fox সংস্থা থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে। 

অন্যান্য সংস্থায় সাম্প্রতিক কর্মী ছাঁটাই

প্রযুক্তি সংস্থা কগনিজেন্টও (Cognizant) এবার হাঁটবে কর্মী ছাঁটাইয়ের (Layoffs) পথে। শোনা গিয়েছে, খুব তাড়াতাড়ি প্রায় ৩৫০০ কর্মীকে পিঙ্ক স্লিপ (Pink Slip) ধরাতে পারে। অর্থাৎ কগনিজেন্ট থেকে প্রায় ৩৫০০ কর্মী চাকরি খোয়াতে পারেন। খরচ নিয়ন্ত্রণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কগনিজেন্ট কর্তৃপক্ষ। এর পাশাপাশি বেশ কিছু অফিসও বন্ধ করতে চলেছে এই সংস্থা। সূত্রের খবর, অফিস স্পেসের নিরিখে ১১ মিলিয়ন বর্গ ফুট এলাকা ছেড়ে দেবে কগনিজেন্ট। যেনতেনপ্রকারেণ খরচ নিয়ন্ত্রণ করাই এখন সংস্থার মূল লক্ষ্য। ২০২৩ সালে কোম্পানির আয়ের পরিমাণ হ্রাস হয়েছে। তথ্য-প্রযুক্তি ইন্ডাস্ট্রিতে তাদের মার্জিনও ঠেকেছে একেবারে তলানিতে, ১৪.৬ শতাংশে। আর এইসব মিলিয়েই এবার কর্মী ছাঁটাই করতে চলেছে কগনিজেন্ট সংস্থা। 

এর পাশাপাশি কর্মীদের অফিসে এসে কাজ করার ব্যাপারে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবার শোনা যাচ্ছে, বিভিন্ন generative AI tools-এ বিনিয়োগ করতে চলেছে কগনিজেন্ট সংস্থা। অর্থাৎ এবার ChatGPT-র মতো বিষয়ে বিনিয়োগ করবে কগনিজেন্ট কর্তৃপক্ষ। একথা প্রকাশ্যে আসার পর থেকেই অনুমান করা হচ্ছে যে আগামী দিনে তাহলে কাজের অভাব হতে পারে মানুষের। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের তুলনায় অনেক দক্ষ ও দ্রুত গতিতে কাজ করে। সেক্ষেত্রে গুরুত্ব হারাতে পারে কর্মীদের কর্মদক্ষতা। 

আরও পড়ুন- অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget