এক্সপ্লোর

Smartphones: অক্টোবরের শুরুতেই ভারতে আসছে কোন কোন স্মার্টফোন? দেখে নিন তালিকা

Upcoming Smartphones: ৪ অক্টোবর ভারতে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৮ সিরিজের দুটো মডেল গুগল পিক্সেল ৮ এবং গুগল পিক্সেল ৮ প্রো।

Smartphones: অক্টোবর মাসে ভারতে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ নতুন স্মার্টফোন। এই তালিকায় কোন সংস্থার কোন মডেল রয়েছে চলুন একঝলকে দেখে নেওয়া যাক। 

গুগল পিক্সেল ৮ সিরিজ

৪ অক্টোবর ভারতে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৮ সিরিজের দুটো মডেল গুগল পিক্সেল ৮ এবং গুগল পিক্সেল ৮ প্রো। ফ্লিপকার্ট থেকে এই দুই ফোন কেনা যাবে। থাকছে প্রি-অর্ডারের ব্যবস্থাও। শোনা গিয়েছে, গুগল পিক্সেল ৮ ফোনে ৬.১৭ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে থাকবে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গুগল পিক্সেল ৮ প্রো মডেলে ৬.৭ ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেটও ১২০ হার্টজ হওয়ার সম্ভাবন রয়েছে। 

গুগল পিক্সেল ৮ সিরিজের দুটো ফোনেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। গুগল পিক্সেল ৮ ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা মডিউল। সেখানে একটি Sony IMX386 সেনসর যা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত- তা দেখা যেতে পারে। গুগল পিক্সলে ৮ প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেল এবং ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকার কথা রয়েছে। দুটো ফোনেই ১১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 

ভিভো ভি২৯ সিরিজ

এই স্মার্টফোন সিরিজও লঞ্চ হবে ৪ অক্টোবর। ভিভো ভি২৯ এবং ভিভো ভি২৯ প্রো- এই দুই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। তিনটি রঙে এই দুই ফোন লঞ্চ হতে পারে। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল যা ৮ অক্টোবর থেকে শুরু হতে চলেছে সেখানে এই ফোন কেনা যাবে। ভিভোর এই ফোনে আলট্রা স্লিম কার্ভড ডিসপ্লে থাকতে পারে। ফোনের রেয়ার প্যানেলে ক্যামেরা মডিউলে দুটো সেনসর এবং ভিভোর ইর্দিষ্ট রঙ লাইট ফিচার থাকবে বলে শোনা গিয়েছে। 

ভিভো ভি২৯ ফোনে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ জি প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। 

ভিভো ভি২৯ প্রো ফোনে ১.৫কে রেজোলিউশন যুক্ত এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে যা আবার এইচডিআর ১০ প্লাস সার্টিফিকেশন যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ চিপসেট থাকতে পারে। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। 

স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশন

এই ফোনও ৪ অক্টোবর লঞ্চ হতে পারে ভারতে। ৬.৪ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। স্যামসাং গ্যালাক্সির এই ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এছাড়াও স্যামসাংয়ের Exynos 2200 চিপসেট থাকার কথা শোনা গিয়েছে।

আরও পড়ুন- ভারতে খুব তাড়াতাড়ি আসছে ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোন, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget