এক্সপ্লোর

Oppo Foldable Phone: ভারতে খুব তাড়াতাড়ি আসছে ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোন, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?

Oppo Find N3 Flip: অনুমান করা হচ্ছে এই ফোনের দাম ভারতে ৮০ হাজার টাকা থেকে শুরু হতে পারে। তবে এই প্রসঙ্গে ওপ্পো সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।

Oppo Foldable Phone: সম্প্রতি চিনে ওপ্পো (Oppo) সংস্থা তাদের নতুন ফোল্ডেবল ফোন ফাইন্ড এন৩ ফ্লিপ (Oppo Find N3 Flip) মডেল লঞ্চ করেছে। এবার সেই ফোনই ভারতে লঞ্চ হতে চলেছে। ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনের সাকসেসর হিসেবে নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ওপ্পো ইন্ডিয়া সংস্থা তাদের এক্স প্ল্যাটফর্মে ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনের একটি অল্প সময়ের টিজার প্রকাশ করেছে।

ভারতে ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনের দাম কত হতে পারে

অনুমান করা হচ্ছে এই ফোনের দাম ভারতে ৮০ হাজার টাকা থেকে শুরু হতে পারে। তবে এই প্রসঙ্গে ওপ্পো সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। চিনে লঞ্চ হওয়া ফোনের দাম ভারতীয় মুদ্রার নিরিখে যতটা, তার ভিত্তিতেই এই অনুমান করা হচ্ছে। Mirror Night, Mist Rose, Moonlight Muse- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোন। 

ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • শোনা যাচ্ছে চিনে লঞ্চ হওয়া ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকতে পারে। ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনে ৬.৮ ইঞ্চির একটি LTPO AMOLED ইয়ার স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ চিপসেট থাকতে পারে। সেখানে ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। 
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও থাকতে পারে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর। এই ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। 
  • ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সে সাপোর্ট থাকতে পারে। ColorOS 13.2- এর ভিত্তিতেই ফোন পরিচালিত হবে। 
  • এই ফোনের আউটার স্ক্রিনে রয়েছে বেশ কিছু নতুন ফিচার। তার ফলে আরও বেশি উইডগেট এবং একাধিক ট্র্যাভেল, নেভিগেশন এবং সোশ্যাল মিডিয়া অ্যাপ দেখা যাবে।  

টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি- ভারতে এই ফোনের বিক্রি শুরু হয়েছে

অবশেষে ভারতে বিক্রি শুরু হয়েছে টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি (Tecno Phantom V Flip 5G) ফোনের। অ্যামাজন থেকে কেনা যাবে এই মডেল। টেকনো সংস্থা এই নিয়ে দ্বিতীয় ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে। দুটো রঙে ভারতে কেনা যাবে এই ফোন। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। Iconic Black এবং Mystic Dawn- এই দুই রঙে কেনা যাবে টেকনো কোম্পানির দ্বিতীয় ফোল্ডেবল ফোন। 

আরও পড়ুন- ইউজারদের সুরক্ষায় ফের কড়া পদক্ষেপ হোয়াটসঅ্যাপের, অগস্টে বাতিল ৭৪ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget