এক্সপ্লোর

AI Anchor: নখদর্পণে খবরের খুঁটিনাটি, খবর পড়বেন আইরা, ABP Network-এর AI সঞ্চালিকা

Artificial Intelligence: সব খবর, সবার আগে দর্শকের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য ABP Network-এর।

কলকাতা: সময়ের সঙ্গে বিবর্তন ঘটছে প্রযুক্তিরও। কৃত্রিম মেধা বা মেধাযন্ত্রের আগমনে বিপ্লব ঘটে গিয়েছে প্রযুক্তির দুনিয়াতেও। এবার তাতে শামিল হল ABP Network. অন্ধ্রপ্রদেশে তেলুগুভাষী, এবিপি দেসম ডিজিটাল চ্যানেলে এবার খবর পড়বেন AI সঞ্চালিকা। এবিপি দেসম ডিজিটাল চ্যানেলের দু’বছর পূর্তিতে দর্শককে এই উপহার ABP Network-এর। (AI Anchor)

প্রথম বার নিজেদের AI সঞ্চালিকা নিয়ে এল ABP Network

সব খবর, সবার আগে দর্শকের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য ABP Network-এর। সেই লক্ষ্যে পৌঁছতে বরাবর গুরুত্ব পেয়েছে উদ্ভাবনী শক্তি। এবিপি দেসমের দু’বছর পূর্তিতে তাই প্রথম বার নিজেদের AI সঞ্চালিকা নিয়ে এল ABP Network, যিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন দর্শকের কাছে। খবর পৌঁছে দেওয়ায় তাঁর জুড়ি নেই বলে জানিয়েছেন।

ABP Network-এর নয়া AI  সঞ্চালিকার নাম আইরা। আইরা নামের অর্থ, যিনি সবকিছু সম্পর্কে অবগত। তাই সব খবর দর্শকের কাছে পৌঁছে দিতে AI সঞ্চালিকা আইরা একেবারে আদর্শ পছন্দ। খবর যেমন গুরুত্বপূর্ণ, তেমন কোন মাধ্যম থেকে খবর যাচ্ছে, তাও সমান গুরুত্বপূর্ণ। (Artificial Intelligence)

আরও পড়ুন: ISRO : সিঙ্গাপুরের ৭টি উপগ্রহ নিয়ে মহাকাশের উদ্দেশে পাড়ি ISRO-র রকেটের !

তাই উন্নততর প্রযুক্তিকে কাজে লাগিয়ে, প্রতি মুহূর্তের খবর দর্শকের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ ABP Network। সেই প্রতিশ্রুতি রক্ষার্থেই AI সঞ্চালিকার আগমন এবিপি দেসমে। ABP Network-এর অংশ হতে পেরে সকলকে ধন্যবাদও জানিয়েছেন আইরা। এবার থেকে সরাসরি এবিপি দেসম ডিজিটাল চ্যানেলে তাঁকে দেখতে পাবেন দর্শকরা। রোজ খবরের ঝাঁপি নিয়ে হাজির হবেন আইরা।

আমেরিকার জেফ্রি হিন্টনের হাতে কৃত্রিম মেধার উদ্ভাবন

প্রযুক্তির দুনিয়ায় নয়া উদ্ভাবন কৃত্রিম মেধা বা মেধাযন্ত্র। আমেরিকার জেফ্রি হিন্টনের হাতে এর উদ্ভাবন। তথ্য আদানপ্রদান থেকে, প্রশ্নের চটজলদি সমাধান, অনুবাদ, ডেটা এন্ট্রি, হিসেব-নিকেশ, গবেষণা, মানুষের দ্বারা সম্পাদিত কাজকর্মও করতে সক্ষম এই মেধাযন্ত্র। বিদেশে ইতিমধ্যেই কর্মক্ষেত্রে এর ব্যবহার পুরোদস্তুর শুরু হয়ে গিয়েছে। ধীরে ধীরে সেই পথে এগোচ্ছে ভারতও।

মেধাযন্ত্রকে রক্ত-মাংসের রোবট বলেও তাই উল্লেখ করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। এক্ষেত্রে কম্পিউটারের যান্ত্রিক মগজে তথ্য ঢুকিয়ে দেওয়া হয়। বুদ্ধির দৌড়ে মেধাযন্ত্রের কাছে মানুষের মগজাস্ত্রও হার মানতে পারে বলে মত বিশেষজ্ঞদের কেউ কেউ। ভবিষ্যৎকে সামনে রেখে তাই স্কুল-কলেজের পাঠ্যক্রমেও যুক্ত করা হচ্ছে যন্ত্রমেধাকে। 

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Falta Jahangir Khan | ৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র
RG Kar Medical College | আর জি করকাণ্ডে থ্রেট কালচারে যুক্ত অভীক দে-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ
Dengue in West Bengal | গত ৫ দিনে আক্রান্ত ১ হাজার! মোট ৯ হাজার ছাড়াল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget