এক্সপ্লোর

Tech Tips: ঠিকভাবে কাজ করছে না এসি মেশিন? ঘর ঠান্ডা না হলে নজরে রাখুন এই ৫টি বিষয়

AC: এয়ার কন্ডিশনিং ডিভাইস অনেক সময়েই সঠিক ভাবে কাজ করে না। নানা কারণে সমস্যা দেখা দিতে পারে।

Air Conditioner: মার্চেই যে হারে তাপমাত্রা বাড়ছে, অনেকেই হয়তো গরমের মরসুম সেভাবে শুরুর আগেই এসি (AC) কিনে ফেলেছেন বা কেনার পরিকল্পনা করছেন। এয়ার কন্ডিশনিং ডিভাইস অনেক সময়েই সঠিক ভাবে কাজ করে না। নানা কারণে সমস্যা দেখা দিতে পারে। হয়তো ঠিকভাবে ঠান্ডা হয় না ঘর। তাপমাত্রা কমালেও সেভাবে ঘর ঠান্ডা না হলে চিন্তার কোনও কারণ নেই। এক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে আপনার এসি মেশিনে। একনজরে দেখে নিন ঠিক কী কী সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে কী করণীয়।

এয়ার ফিল্টার পরিষ্কার করা প্রয়োজন

ভারতে ৬ মাসের বেশি সময় ধরে টানা এসি ব্যবহার করলেই মেশিনের মধ্যে থাকা এয়ার ফিল্টারে ধুলো, ময়লা জমে তা কার্যত জ্যাম হয়ে যায়। এর ফলে ঠান্ডা বাতাসের স্বাভাবিক প্রবাহ বাধাপ্রাপ্ত হতে পারে। ফলে সহজে ঘর ঠান্ডা হতে চায় না। তাপমাত্রা কমিয়ে রাখলেও অনেক সময় লাগে ঘর ঠান্ডা হতে। সেই সঙ্গে আবার ইলেকট্রিক খরচও অতিরিক্ত হয়। তাই যদি দেখেন এসি চালিয়েও ভালভাবে ঘর ঠান্ডা হচ্ছে না তাহলে অবশ্যই একবার এয়ার ফিল্টারের অবস্থা দেখে নেবেন। এই ফিল্টার শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে পরিষ্কার করা যায়। ভেজা কাপড়ও নিতে পারেন। সরাসরি কলের তলায় রেখে জল দিয়েও পরিষ্কার করতে পারেন। নিয়মিত সময়ান্তরে এয়ার ফিল্টার পরিষ্কার করলে আপনার এসি মেশিনের মেয়াদ এবং কর্মক্ষমতা বাড়বে।

কনডেনসার কয়েল পরিষ্কার রাখতে হবে

এসি মেশিনের বাইরের অংশে থাকে এই কনডেনসার কয়েল। যেহেতু বাইরের অংশে থাকে তাই এখানে খুব সহজেই ধুলো ময়লা জমে যেতে পারে। এমনকি পাখির বাসাও হতে পারে এই অংশে। এর ফলে সঠিক ভাবে তাপ নিঃসরণ করতে পারে না এই যন্ত্রাংশ। সেই কারণেই এসি মেশিনও সঠিক সময়ে সঠিক ভাবে ঘর ঠান্ডা করতে পারে না। নরম কোনও ব্রাশ দিয়ে এই কয়েল পরিষ্কার করতে। জলের ছিটে দিয়ে ময়লা, ধুলো পরিষ্কার করতে হবে। পাখি যাতে বাসা করতে না পারে সেইজন্য চারপাশে লাগাতে পারেন জাল। 

এসি মেশিনের থার্মোস্ট্যাট সেটিংস নজরে রাখুন

যদি আচমকাই আপনার এসি মেশিন কাজ করা বন্ধ করে দেয় তাহলে সবার আগে এসি মেশিনের থার্মোস্ট্যাট সেটিংস দেখে নেওয়া প্রয়োজন। এই থার্মোস্ট্যাট সেটিংস আপনাকে ঘরের তাপমাত্রা সেট করতে এবং এসি অন/অফ করতে সাহায্য করবে। সঠিক তাপমাত্রায় এই থার্মোস্ট্যাট সেটিংস সেট করতে হবে। কারণ তাহলেই ঠিকভাবে কাজ করবে এসি মেশিন। অটো মোডে থাকলে আপনাকে বারবার সেট করতে হবে না। যদি একান্তই থার্মোস্ট্যাট কাজ না করে তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

এসি'র মোটরেও খেয়াল রাখুন

অনেকেই এসি চালানোর পর বারবার তাপমাত্রা কমানো, বাড়ানো করতে থাকেন। এর ফলে যেমন রিমোটের অত্যধিক ব্যবহার হয়, তেমনই চাপ পড়ে এসি মেশিনের মোটরেও। ফলে এই অভ্যাস থাকলে দ্রুত এসি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এসি মোটরে সমস্যা হলে সরাসরি যে কোম্পানির ডিভাইস তাদের সঙ্গে যোগাযোগ করাই মঙ্গলের। 

একনজরে দেখে নিন কম্প্রেসরও

এসি মেশিনের কম্প্রেসর খারাপ হলেও ঘর ঠান্ডা হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। কারণ এসি'র অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল এই কম্প্রেসর। তাই এই অংশে সমস্যা দেখা দিলে এসি কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে কম্প্রেসর বদলে নিন। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের হাতে আসতে চলেছে আরও ক্ষমতা, কী কী করতে পারবেন তাঁরা?

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget