এক্সপ্লোর

Amazfit Band 7: ভারতে হাজির নতুন ফিটনেস ব্যান্ড অ্যামেজফিট ব্যান্ড ৭, রয়েছে ১২০টি স্পোর্টস মোড, দাম কত?

Smart Band: অ্যামেজফিট ব্যান্ড ৭- এর দাম ভারতে ৩৪৯৯ টাকা। কালো, সাদা এবং গোলাপি- এই তিন রঙে পাওয়া যাবে অ্যামেজফিট ব্যান্ড ৭। অ্যামেজফিট কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচ কেনা সম্ভব।

Fitness Band: ভারতে লঞ্চ হয়েছে অ্যামেজফিট ব্যান্ড ৭ (Amazfit Band 7)। এই ফিটনেস ব্যান্ডে আগের থেকে বড় ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই স্মার্ট ব্যান্ডে (Smart Band) রয়েছে অ্যামাজনের অ্যালেক্স ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট। এর পাশাপাশি ফিটনেস ব্যান্ডে একবার পুরো চার্জ দিলে ১৮ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে। কিছু আগে ভারতে লঞ্চ হয়েছে আর একটি স্মার্টওয়াচ Garmin Venu Sq 2। স্ট্যান্ডার্ড মডেলের দাম ২৭,৯৯০ টাকা। আর মিউজিক এডিশনের দাম ৩৩,৪৯০ টাকা।

ভারতে অ্যামেজফিট ব্যান্ড ৭- এর দাম, রঙ

অ্যামেজফিট ব্যান্ড ৭- এর দাম ভারতে ৩৪৯৯ টাকা। কালো, সাদা এবং গোলাপি- এই তিন রঙে পাওয়া যাবে অ্যামেজফিট ব্যান্ড ৭। অ্যামেজফিট কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচ কেনা সম্ভব। খুব তাড়াতাড়ি অ্যামাজনেও পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড।

অ্যামেজফিট ব্যান্ডের বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে- আগের তুলনায় বড় ডিসপ্লে থাকার কারণে এই স্মার্ট ব্যান্ডে আরও ভাল অভিজ্ঞতা পাবেন ইউজাররা। এখানে একটি ১.৪৭ ইঞ্চির HD AMOLED ডিসপ্লে রয়েছে। এতদিন অ্যামেজফিটের স্মার্ট ব্যান্ডে ছোট ছোট ডিসপ্লে দেখা যেত। তবে এবার তার থেকে বড় ডিসপ্লে রয়েছে।

হেলথ ফিচার- একগুচ্ছ গুরুত্বপূর্ণ হেলথ ফিচার রয়েছে অ্যামেজফিটের এই ফিটনেস ব্যান্ডে। সেই সঙ্গে রয়েছে একাধিক ফিটনেস মোড। ১২০টি ইনবিল্ট স্পোর্টস মোড রয়েছে অ্যামেজফিট ব্যান্ড ৭- এ। এর মধ্যে চারটি স্পর্টস মোডে রয়েছে স্মার্ট রেকগনিশন ফিচার। হেলথ ফিচারের মধ্যে রয়েছে ২৪ ঘণ্টার জন্য হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং, স্ট্রেস ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং সাপোর্ট। এই স্মার্ট ব্যান্ডের স্লিপ ট্র্যাকার দিনের বেলায় ইউজারের Nap Track করতেও সাহায্য করে।

ব্যাটারি ও চার্জ- অ্যামেজফিট ব্যান্ড ৭- এই ফিটনেস ব্যান্ডে রয়েছে ২৩২ এমএএইচের ব্যাটারি। ব্যাটারি সেভার মোডের সাহায্যে ২৪ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। খুব বেশি ব্যবহার করলে ১২ দিন ব্যাটারি লাইফ থাকবে। এই ফিটনেস ব্যান্ড একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। সাঁতার কাটার সময় এই ফিটনেস ব্যান্ড পরে জলে নামতে পারবেন ইউজাররা।

অন্যান্য ফিচার- অ্যামাজনের অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্ট ফিচারের সাপোর্ট রয়েছে এই স্মার্ট ব্যান্ডে। এর ফলে ভয়েস ইনপুটের সাহায্যেই বিভিন্ন কাজ করা যাবে এই ফিটনেস ব্যান্ডের সাহায্যে। এছাড়াও এই স্মার্ট ব্যান্ডেই সাধারণ Call এবং SMS অ্যালার্ট পাবেন ইউজাররা।  

আরও পড়ুন- ভারতের প্রথম বেসরকারি রকেট 'বিক্রম-এস', কবে উৎক্ষেপণ করা হবে এই রকেট?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget