এক্সপ্লোর

Amazfit Pop 2: ভারতে আসছে নতুন স্মার্টওয়াচ অ্যামেজফিট পপ ২, কবে লঞ্চ? দাম কত হবে

Amazfit Smartwatch: ভারতে অ্যামেজফিট পপ ২ স্মার্টওয়াচ লঞ্চ হতে চলেছে আগামী ২২ নভেম্বর।

Smartwatch: অ্যামেজফিট সংস্থা তাদের নতুন স্মার্টওয়াচ অ্যামেজফিট পপ ২ (Amazfit Pop 2) ভারতে লঞ্চ করতে চলেছে আগামী ২২ নভেম্বর। ইতিমধ্যেই এই স্মার্টওয়াচের দাম ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ভারতে অ্যামেজফিট পপ ২ স্মার্টওয়াচের দাম ৫০০০ টাকার কম হবে।

ভারতে অ্যামেজফিট পপ ২ স্মার্টওয়াচের দাম

এই স্মার্টওয়াচের আসল দাম ৩৯৯৯ টাকা। কিন্তু শুরুতে কিছুটা ছাড়ে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ। সেক্ষেত্রে এই স্মার্টওয়াচ কেনা যাবে ৩২৯৯ টাকায়। তবে এই দাম কেবলমাত্র ফ্লিপকার্টেই প্রযোজ্য। যদিও ফ্লিপকার্টে এখন এই স্মার্টওয়াচের দাম ৫৯৯৯ টাকা ধার্য করা রয়েছে যা মনে করা হচ্ছে MRP। অন্যদিকে ২৩ নভেম্বর থেকে ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে এই স্মার্টওয়াচ কেনা যাবে ৩৯৯৯ টাকায়। কালো এবং গোলাপি রঙে লঞ্চ হবে এই স্মার্টওয়াচ।

অ্যামেজফিট পপ ২ স্মার্টওয়াচের স্পেসিফিকেশন এবং ফিচার

  • চৌকো আকৃতির ডায়াল থাকবে এই স্মার্টওয়াচে। তার সঙ্গে থাকবে সিলিকন স্ট্র্যাপ। স্মার্টওয়াচের যে ফ্রেম রয়েছে তা খুব উচ্চ মানের চকচকে ধাতু দিয়ে গড়া। আর এ বাটন রয়েছে তা তৈরি হয়েছে স্টেনলেস স্টিলে।
  • একটি ১.৭৮ ইঞ্চির HD AMOLED প্যানেল এবং 2.5D Curved Glass রয়েছে এই স্মার্টওয়াচে। একাধিক ওয়াচ ফেসের সুবিধাও থাকছে ইউজারদের জন্য।
  • অ্যামেজফিট পপ ২ স্মার্টওয়াচে রয়েছে বিভিন্ন হেলথ ফিচার। তার মধ্যে অন্যতম ২৪ ঘণ্টার হার্ট রেট মনিটর এবং SpO2 সেনসর। ১০০টির বেশি স্পোর্টস মোডও রয়েছে অ্যামেজফিটের এই স্মার্টওয়াচে।
  • ব্লুটুথ বেসড AI স্পিচ অ্যাসিসট্যান্টের সাপোর্ট রয়েছে এই ডিভাইসে। এর সাহায্যে গুগল অ্যাসিসট্যান্ট এবং অ্যাপেরলের সিরি’র সাপোর্ট পাওয়া যাবে।
  • এই স্মার্টওয়াচের ২৭০ এমএএইচ ব্যাটারিতে একবার চার্জ দিলে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে। এছাড়াও ফোনের সঙ্গে এই স্মার্টওয়াচ যুক্ত থাকলে ঘড়ির মাধ্যমেই ফোনকল রিসিভ করতে পারবেন আপনি। কারণ এই স্মার্টওয়াচে রয়েছে একটি মাইক্রোফোন এবং একটি ইন-বিল্ট স্পিকার। এসএমএস এবং বিভিন্ন অ্যাপের অ্যালার্ট, নোটিফিকেশনও দেখা যাবে এই স্মার্টওয়াচেই।

Fire Boltt Ring Plus

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে নতুন স্মার্টওয়াচ Fire Boltt Ring Plus। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৯১ ইঞ্চির একটি এইচডি ডিসপ্লে। তার সঙ্গে রয়েছে ১০০-র বেশি স্পোর্টস মোড। অনলাইনেই কেনা যাচ্ছে এই স্মার্টওয়াচ। জানা গিয়েছে Fire Boltt Ring Plus স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হয়েছে নেভি ব্লু, গোলাপি, লাল, সাদা এবং কালো রঙে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। ভারতে Fire Boltt Ring Plus স্মার্টওয়াচের দাম ২৪৯৯ টাকা। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget