এক্সপ্লোর

Budget Smartphone: ৬০০০ টাকার কমে পাবেন স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ফিচারও, কিনবেন কোথা থেকে?

Poco C51: পোকো সি৫১ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও রয়েছে ফেসিয়াল আনলক সাপোর্ট।

Budget Smartphone: সস্তায় ফোন কিনবেন ভাবছেন? তাহলে অবশ্যই দেখতে পারেন পোকো সি৫১ (Poco C51) ফোন। অ্যামাজনে (Amazon India) অবিশ্বাস্য কম দামে এই স্মার্টফোন কিনতে পারবেন। ৬০০০ টাকারও কমে পোকো সি৫১ ফোন পাওয়া যাচ্ছে অ্যামাজনে। এই ৪জি ফোনের (4G Phone) ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ টাকা ধার্য হয়েছে। যাঁরা অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফোনের দাম দেবেন তাঁরা ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। তার ফলে আরও কমবে ফোনের দাম। গতবছর এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল। সেই সময় দাম ছিল ৮০০০ টাকার আশপাশে। এখান দাম আরও কমেছে। রয়্যাল ব্লু এবং পাওয়ার ব্ল্যাক- এই দুই রঙে পোকো সি৫১ ফোন কেনা যাবে অ্যামাজন থেকে। 

এবার দেখে নেওয়া যাক পোকো সি৫১ ফোনে কী কী ফিচার রয়েছে

  • পলিকার্বোনেট দিয়ে তৈরি হয়েছে এই ফোন। এখানে রয়েছে ৬.৫২ ইঞ্চির বড় ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এটি একটি IPS LCD স্ক্রিন যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে পোকো সি৫১ ফোনে। সেখানে ৮ মেগাপিক্সেলের মেন লেন্স এবং ০.০৮ মেগাপিক্সেলের auxiliary সেনসর রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 
  • একটি মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট রয়েছে পোকো সি৫১ ফোনে। এটি একটি ১২ এনএম অক্টা-কোর প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব। 
  • পোকো সি৫১ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও রয়েছে ফেসিয়াল আনলক সাপোর্ট। কানেক্টিভিটি অপশন হিসেবে পোকো সি৫১ ফোনে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, এনএফসি এবং জিপিএস সাপোর্ট রয়েছে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশন অপারেটিং সফটওয়্যারের সাহায্যে। 

ভারতে ১০ হাজার টাকার কমে লঞ্চ হয়েছে নতুন ফোন

ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে মোটো জি২৪ পাওয়ার ফোন। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৮৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। গ্লেসিয়ার ব্লু এবং ইঙ্ক ব্লু- এই দুই রঙে লচ হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের এই ফোন। আগামী ৭ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং মোটোরোলা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে।

আরও পড়ুন- ইনস্টাগ্রামে আসছে 'ফ্লিপসাইড' ফিচার, ইউজাররা কী কী সুবিধা পাবেন?

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget