এক্সপ্লোর

Instagram Features: ইনস্টাগ্রামে আসছে 'ফ্লিপসাইড' ফিচার, ইউজাররা কী কী সুবিধা পাবেন?

Instagram: সোশ্যাল মিডিয়ায় ইউজাররা গোপনীয়তা পছন্দ করেন, সবকিছু প্রকাশ্যে আনতে চান না। আর সেই সুবাদেই চালু হতে চলেছে ফ্লিপসাইড- এর মতো ফিচার। 

Instagram Features: ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য এবার আরও উন্নত ও আধুনিক ফিচার চালু করতে চলেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। নতুন ফিচারের নাম ফ্লিপসাইড। এর মাধ্যমে ইউজার একটি অ্যাকাউন্ট থেকে দুটো প্রোফাইল চালু রাখতে পারবেন। এর মধ্যে একটি প্রোফাইল খোলা রাখতে পারবেন সকলের জন্য। আর গোপনীয়তা বজায় রাখার জন্য আর একটি প্রোফাইল থাকবে ঘনিষ্ঠ বৃত্তের লোকজনের জন্য। ইনস্টাগ্রাম আজকাল অনেকেই কাজের কারণেও ব্যবহার করে থাকেন। বিশেষ করে যাঁরা কনটেন্ট ক্রিয়েটর তাঁদের প্রোফাইল কাজের জন্যই সবচেয়ে বেশি ব্যবহার হয়। এক্ষেত্রে যদি পার্সোনাল এবং প্রফেশনাল- এই দুই ভাগে প্রোফাইল ভাগ করে নেওয়া যায়, তাহলে সুবিধাই হবে ইউজারদের। আর সেই কারণেই ইনস্টাগ্রামে আসছে এই ফ্লিপসাইড ফিচার। যেখানে একটিই অ্যাকাউন্ট থেকে ইউজার দুটো প্রোফাইল চালু রাখতে পারবেন। একটি অ্যাকাউন্ট থেকে দুটো প্রোফাইল খোলা হলে দ্বিতীয় প্রোফাইলটি ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবহারের অনুমতি দেবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। এই দ্বিতীয় প্রোফাইলে থাকা কনটেন্ট ইউজারের ঘনিষ্ঠ বৃত্তের বন্ধুবান্ধব এবং যাঁরা থাকবেন শুধু তাঁরাই দেখতে পারবেন। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, সমীক্ষা অনুসারে বোঝা গিয়েছে যে ইউজাররা গোপনীয়তা পছন্দ করেন, সবকিছু প্রকাশ্যে আনতে চান না। আর সেই সুবাদেই চালু হতে চলেছে ফ্লিপসাইড- এর মতো ফিচার। 

ফ্লিপসাইড ফিচার ব্যবহার করলে ইউজার দুটো আলদা প্রোফাইল ব্যবহারের সুযোগ পাবেন। যে প্রোফাইলটি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে এবং গোপনীয়তা বজায় রাখতে চান, সেখানে কনটেন্ট দেখার সুযোগ থাকবে ইউজারের প্রিয়জনদের। যেসব ইউজার ফ্লিপসাইড ব্যবহার করবেন তাঁদের আলাদা আলাদা প্রোফাইল পিকচার থাকবে। এমনকি নাম এবং বায়ো- র ক্ষেত্রে পাবলিক অ্যাকাউন্টের মতো সবকিছু না রেখে একদম সাদামাঠা কিছু তথ্য রাখতে পারবেন ইউজাররা। প্রাইভেট প্রোফাইল থেকে যে কাউকে সরিয়ে দেওয়ার ক্ষমতাও থাকবে ইউজারদের হাতে।  

আপাতত খুব অল্প সংখ্যক ইউজারদের ক্ষেত্রে এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। তবে আগামী কয়েক মাসের মধ্যে এই ফ্লিপসাইড ফিচার সমস্ত ইনস্টাগ্রাম ইউজারদের জন্য চালু হবে বলে অনুমান করা হচ্ছে। ১৮ বছর এবং তার চেয়ে বেশি বয়সীরা এই ফ্লিপসাইড ফিচার ব্যবহারের সুযোগ পাবেন ইনস্টাগ্রাম মাধ্যমে। ১৮ বছর কিংবা তার বেশি হলে তবেই একটি অ্যাকাউন্ট থেকে ইউজার একটি পাবলিক এবং একটি প্রাইভেট প্রোফাইল তৈরির সুবিধা পাবেন। কিন্তু অদ্ভুত ভাবেই ইনস্টাগ্রামের বিজনেস প্রোফাইলের জন্য এখনই এই ফিচার চালু হচ্ছে না। 

আরও পড়ুন- বন্ধ হচ্ছে ফিভার এফএম ? কী ঘোষণা করল সংস্থা

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget