এক্সপ্লোর

Amazon: আমাজনে কেনাকাটা করতে গেলে এবার দিতে হবে বাড়তি চার্জ, কত বাড়বে খরচ ?

Amazon Processing Fee: আর এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী ফ্লিপকার্টের সঙ্গে এক গোত্রে আসতে চাইছে আমাজন।। ফ্লিপকার্টে আগে থেকেই প্রসেসিং ফি চাপানো হয়ে থাকে।

Amazon Processing Fee: আমাজনে কেনাকাটা করতে গেলে এবার দিতে হবে বাড়তি টাকা, বেড়ে যাবে খরচ। এই ই-কমার্স জায়ান্ট (Amazon) এবার চালু করল প্রসেসিং ফি। এমনকী আমাজন প্রাইম মেম্বারদেরও এই বাড়তি প্রসেসিং ফি দিতে হবে। আগামী শুক্রবার থেকেই এই প্রসেসিং ফি চালু হয়ে যাবে সমস্ত ব্যবহারকারীদের জন্য। আর এই ফি হল অ-ফেরতযোগ্য, কোনও অর্ডার রিটার্ন বা বাতিল হলেও এই ফি একবার জমা দিলে আর আপনি ফেরত পাবেন না।

তবে যে কোনও কেনা-কাটার উপরে এই ৪৯ টাকার ফি ধার্য হবে না। যখন কোনও গ্রাহক ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্টের মাধ্যমে ৫০০ টাকা বা তাঁর বেশি ছাড়ের সুযোগ নেবেন, তখন এই প্রসেসিং ফি ধার্য করা হবে গ্রাহকদের উপরে। এমনটাই জানিয়েছে আমাজন। আর এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী ফ্লিপকার্টের সঙ্গে এক গোত্রে আসতে চাইছে আমাজন।। ফ্লিপকার্টে আগে থেকেই প্রসেসিং ফি চাপানো হয়ে থাকে। আমাজনের মতে, এই ফি ধার্য করা হয়েছে প্ল্যাটফর্মে ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়ার জন্য যাতে সংস্থা এগিগেশন, ম্যানেজমেন্ট, প্রসেসিং করার খরচ মেটাতে পারে।

আর এর ফলে এখন থেকে ব্যাঙ্ক ডিসকাউন্টে গ্রাহকরা আগে যত টাকা ছাড় পেতেন তাঁর থেকে কম পাবেন। এই হিসেব তাদের করে নিতে হবে অর্ডার কনফার্ম করার আগে। যেমন ধরা যাক ৬ হাজার টাকার কেনাকাটায় ব্যাঙ্ক ডিসকাউন্ট যদি ৫০০ টাকা হয়, তাহলে ৫৫০০ টাকার বদলে আপনার খরচ হবে ৫৫৪৯ টাকা।

এই প্রসেসিং ফি সমস্ত গ্রাহকদের জন্যই প্রযোজ্য। এমনকী প্রাইম মেম্বারদেরকেও এই প্রসেসিং ফি দিতে হবে কেনাকাটার সময়। তাদের ক্ষেত্রে কোনওভাবেই ব্যতিক্রম হবে না। যে সমস্ত গ্রাহক ৫০০ টাকার কম ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে চান, তাদের ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না।

কাদের দিতে হবে এই ফি

যে সমস্ত গ্রাহক ৫০০ টাকা বা তাঁর বেশি মূল্যের ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে চাইছেন।

এই ফি থেকে বাদ যাবেন না প্রাইম মেম্বাররাও, সমস্ত গ্রাহকদের উপরে এই ফি প্রযোজ্য হবে।

৫০০ টাকার কম মূল্যের ছাড়ের ক্ষেত্রে কোনও বাড়তি ফি দিতে হবে না গ্রাহককে।

আমাজনের কাস্টমার হেল্প সেন্টারের মত অনুসারে, এই ফি অ-ফেরতযোগ্য। অর্ডার বাতিল বা ফেরত দিলেও এই প্রসেসিং ফি আর ফেরত দেওয়া হবে না। এর ফলে ধারণা করা হচ্ছে গ্রাহকদের কেনাকাটার ধরনে বদল আসবে।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget