এক্সপ্লোর

5G in India: সুখবর, ডিসেম্বরের মধ্যে ভারতে অ্যাপেল-স্যামসাংয়ের ফোনে ৫জি সার্ভিস চালু হওয়ার সম্ভাবনা

Apple and Samsung Phone: অ্যাপেল এবং স্যামসাং ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ জানিয়েছে তারা তাদের ৫জি ফোনের জন্য সফটওয়্যার আপগ্রেড শুরু করবে ডিসেম্বর মাসের মধ্যে।

5G in India: গত পয়লা অক্টোবর ভারতে ৫জি (5G Service) পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, ইউজাররা ৫জি (5G in India) সার্ভিস ফোনে পেতে চাইলে কিছু নিয়ম মানতে হবে। তার মধ্যে অন্যতম হল যে কোম্পানির ফোন ইউজার ব্যবহার করছেন, তারা একটি সফটওয়্যার আপডেট (Software Update) নোটিফিকেশন পাঠাবে। এর পরেই ৫জি সার্ভিসের সুবিধা পাবেন ইউজাররা। ফোন ৫জি মডেল হলেও এই নোটিফিকেশন না পাওয়া পর্যন্ত ৫জি পরিষেবা কাজ করবে না। এর পাশাপাশি স্মার্টফোনের সেটিংসেও কিছু পরিবর্তন করা প্রয়োজন। ভারতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল। এই টেলিকম সংস্থার তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে। অন্যদিকে ৫জি সার্ভিসের বিটা রোল আউট শুরু করেছে রিলায়েন্স জিও। তাদের তরফে মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লি- এই চারটি শহরে চালু হয়েছে টেস্টিং। অন্যদিকে মোটোরোলা কর্তৃপক্ষও তাদের ফোনের তালিকা ঘোষণা করেছে যেখানে ৫জি পরিষেবা পাওয়া যাবে।

এর মধ্যেই নতুন খবর এসেছে প্রকাশ্যে। অ্যাপেল এবং স্যামসাং ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ জানিয়েছে তারা তাদের ৫জি ফোনের জন্য সফটওয়্যার আপগ্রেড শুরু করবে ডিসেম্বর মাসের মধ্যে। আইফোনের ক্ষেত্রে আইফোন ১৪, আইফোন ১৩, আইফোন ১২ এবং আইফোন এসই- এইসব মডেলে ৫জি সার্ভিস চালু হবে প্রাথমিক পর্যায়ে। সফটওয়্যার আপডেটের মাধ্যমে এইসব ফোনে ৫জি পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। ইতিমধ্যেই এই নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বর মাসে সফটওয়্যার আপডেটের নোটিফিকেশনও পেয়ে যাবেন ইউজাররা। এমনটাই জানিয়েছে অ্যাপেল কর্তৃপক্ষ। আবার শোনা গিয়েছে, স্যামসাং কর্তৃপক্ষ নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই তাদের ৫জি ফোনের ক্ষেত্রে সফটওয়্যার আপডেট ও আপগ্রেডের কাজ শুরু করে দেবে।

ভারতে জিও এবং এয়ারটেল যেসমস্ত শহরে ৫জি পরিষেবা চালু করেছে সেখানে বিনামূল্যেই পাওয়া যাচ্ছে পরিষেবা। আলাদা করে অতিরিক্ত কোনও চার্জ নেওয়া হচ্ছে না। তবে অনুমান খুব তাড়াতাড়িই ৫জি রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হবে এই টেলিকম সংস্থাগুলি। এয়ারটেলের তরফে জানানো হয়েছে ইউজাররা ৪জি প্রিপেড রিচার্জ প্ল্যানের খরচেই ৫জি প্ল্যানের রিচার্জ করতে পারবেন। অন্যদিকে জিও আবার জানিয়েছে যে সবচেয়ে সস্তায় ৫জি রিচার্জ প্ল্যান নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবে তারা। ভোডাফোন আইডিয়া সংস্থার তরফে ভারতে ৫জি পরিষেবা চালু করার ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেয়নি সংস্থা। তবে দেশে খুব তাড়াতাড়ি ৫জি পরিষেবা চালু করবে বলে আশ্বাস দিয়েছে এই টেলিকম সংস্থা।

আরও পড়ুন- ভারতে ৬০০০ টাকা দাম বেড়েছে আইফোন এসই ২০২২ মডেলের, নতুন দাম কত

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget